Jackky Bhagnani

জ্যাকির ‘সিচুয়েশনশিপ’ মন্তব্য নিয়ে বিতর্ক, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন স্ত্রী রকুল প্রীত?

একটি সাক্ষাৎকারকে ঘিরে যত আলোচনার সূত্রপাত। সেখানে জ্যাকি বলেন, “রকুল আর আমি বিয়ে করেছি, কিন্তু আমরা যেন এক ধরনের সিচুয়েশনশিপে আছি।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২১:০৮
জ্যাকির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই মাঠে নামলেন স্ত্রী রকুল!

জ্যাকির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই মাঠে নামলেন স্ত্রী রকুল! ছবি: সংগৃহীত।

ইদানীং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেক ধরনের পোশাকি শব্দ ব্যবহার করা হয়। যেমন ‘সিচুয়েশনশিপ’, ‘বেঞ্চিং’, ‘ব্রেড ক্রাম্বিং’ ইত্যাদি। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে জ্যাকি ভগনানী তাঁর দাম্পত্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘সিচুয়েশনশিপ’ শব্দটি ব্যবহার করেন। তাতেই তৈরি হয়েছে বিতর্ক। আলোচনা শুরু হতেই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন জ্যাকি-পত্নী, অভিনেত্রী রকুল প্রীত সিংহ।

Advertisement

একটি সাক্ষাৎকারকে ঘিরে যত আলোচনার সূত্রপাত। সেখানে জ্যাকি বলেন, “রকুল আর আমি বিয়ে করেছি, কিন্তু আমরা যেন এক ধরনের সিচুয়েশনশিপে আছি।” যদিও তিনি স্পষ্ট করেন, তাঁরা একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখেন। তাঁর মতে, সম্পর্কের আসল শক্তি হল এমন একজন সঙ্গী পাওয়া, যাঁর সঙ্গে সব কথা খোলাখুলি বলা যায়। ব্যস, এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরেই নেতিবাচক মন্তব্যের বন্যা। তাতেই বিরক্ত হয়েছেন রকুল।

অভিনেত্রী বললেন, “এই খবর পড়ে আমি আর জ্যাকি খুব হেসেছি। কী করে একটা এক ঘণ্টার কথোপকথন থেকে একটা বাক্য বার করে এই ভাবে বিকৃত করা যায়! সেটাই ভাবাচ্ছে আমাদের। চটকদার শিরোনাম বাদ দিয়ে একটু পুরো লেখা পড়ে তার পরে তা নিয়ে খবর করা হোক।” জ্যাকি ও রকুলের প্রথম পরিচয় হয় কাজের সূত্রে। করোনার সময়ে তাঁদের বন্ধুত্ব শুরু হয়। সেই বন্ধুত্বই পরে প্রেমে বদলে যায়। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

Advertisement
আরও পড়ুন