Randeep Hooda

জাতপাত নিয়ে সমস্যা! মণিপুরের লিনকে বিয়ে করায় কেন আপত্তি তুলেছিল রণদীপের পরিবার?

হরিয়ানার জাঠ পরিবারের ছেলে হয়ে মণিপুরী কন্যাকে বিয়ে করা নাকি ততটা সহজ ছিল না। পরিবারের মত ছিল না এই বিয়েতে। মণিপুরের লিনকে মানতেই পারছিল না রণদীপের পরিবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৩:২৫
লিনকে বিয়ে করায় কী প্রতিবন্ধকতা ছিল রণদীপের?

লিনকে বিয়ে করায় কী প্রতিবন্ধকতা ছিল রণদীপের? ছবি: সংগৃহীত।

একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা রণদীপ হুডা। এক সময় সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে ছিলেন। একাধিক ভাঙাগড়ার মধ্যে দিয়ে গিয়ে ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণদীপ। বিয়ে করেন মণিপুরের মডেল ও অভিনেত্রী লিন লাইশরামকে। হরিয়ানার জাঠ পরিবারের ছেলে হয়ে মণিপুরি মেয়েকে বিয়ে করা নাকি ততটা সহজ ছিল না। পরিবারের মত ছিল না। মণিপুরের লিনকে মানতেই পারছিল না রণদীপের পরিবার।

Advertisement

বিয়েতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল জাত। রণদীপ সম্প্রতি জানান, লিন জাঠ সম্প্রদায়ের মেয়ে না হওয়ার আপত্তি ছিল অভিনেতার পরিবারের তরফে। রণদীপের কথায়, ‘‘আর পাঁচজন অভিভাবকের মতো আমার বাবা-মাও চেয়েছিলেন জাঠ সম্প্রদায়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে। আমাদের পরিবারে এটাই প্রথা। আমি পরিবারে প্রথম, যে জাঠ সম্প্রদায়ের বাইরে বিয়ে করেছে। ফলে সকলেরই আপত্তি ছিল। পরে অবশ্য মেনে নিতে হয়।’’

মীরা নায়ার পরিচালিত ‘মনসুন ওয়েডিং’ ছবির মাধ্যমে ২০০১ সালে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন রণদীপ। প্রথম ছবিতেই তাঁর কাজ প্রশংসিত। তবু, দ্বিতীয় ছবির জন্য অপেক্ষা করতে হয়েছিল অনেক দিন। রামগোপাল বর্মার ‘ডি’ ছবিতেও কাজ করেছেন তিনি। ইমতিয়াজ় আলির ‘হাইওয়ে’ তাঁকে জনপ্রিয় করে তোলে। ওই ছবিতে অভিনেত্রী আলিয়া ভট্টের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ২০১৬ সালে উমঙ্গ কুমারের ‘সর্বজিৎ’ ছবিতে তাঁর অভিনয় সাড়া জাগিয়েছিল দর্শকের মনে। পেশাগত জীবনে সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করার পরেও ব্যক্তিগত জীবনকে বরাবর ক্যামেরা থেকে দূরেই রেখেছেন রণদীপ।

Advertisement
আরও পড়ুন