Ranveer Singh Controversy

‘নিষিদ্ধ’ রণবীর, ফরহানের ছবি নিয়ে চলতি বিতর্কের মাঝে ৩০০ কোটির ছবির প্রস্তুতি শুরু করলেন অভিনেতা?

ফরহানের প্রযোজনা সংস্থার সঙ্গে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। সাড়া দেননি রণবীর। পাল্টা কি কোনও পদক্ষেপ নিলেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২২:৪৯
(বাঁ দিকে) রণবীর সিংহ, (ডান ডিকে) ফরহান আখতার।

(বাঁ দিকে) রণবীর সিংহ, (ডান ডিকে) ফরহান আখতার। ছবি: সংগৃহীত।

ফরহান আখতারের ‘ডন ৩’ থেকে রণবীর সিংহের সরে দাঁড়ানোর ঘটনায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় একরকম ‘নিষিদ্ধ’ই ঘোষণা করে তাঁকে। প্রথমে সম্মত হয়ে পরে এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর সিংহ। তবে, ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে ফরহানের প্রযোজনা সংস্থার সঙ্গে মিটমাট করে নেওয়ার প্রস্তাবও রণবীরকে দেয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। তাতে নাকি সাড়া দেননি অভিনেতা। তার পরেই তাঁর প্রতি অসহযোগিতার বার্তা দেয় ওই সংগঠন। এই পরিস্থিতিতে ৩০০ কোটি টাকার ছবির সঙ্গে নিজেকে যুক্ত করলেন রণবীর।

Advertisement

শোনা যাচ্ছে, নবাগত পরিচালক জয় মেটার ছবিতে কাজ করতে রাজি হয়েছেন রণবীর। জয় খ্যাতনামী পরিচালক হনসল মেটার পুত্র। তাঁর ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে রণবীরকে। আতিপ্রাকৃতিক রোমাঞ্চ ঘরানার ছবি। পরিচালক জয় বলেন, ‘‘এটা এমন একটা ছবি যা আগে কখনও ভারতীয় দর্শক দেখেননি।’’ মূলত জম্বি ইউনিভার্স’-এর ছবি। এই ধরনের বিষয় নিয়ে হলিউড থেকে অন্য বিদেশি ভাষায় মূলত কোরিয়ান ভাষায় এই ঘরানার ছবি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এ বার তাই ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর বুঝেসুঝেই পা ফেলছেন রণবীর। শোনা যাচ্ছে, এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে পরিচালক প্রিয়দর্শনের কন্যা কল্যাণী প্রিয়দর্শনকে। এই ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করবেন এই তারকা-কন্যা।

Advertisement
আরও পড়ুন