Raveena Tandon

রবীনার বাড়িতে চুরি, খোয়া যায় ২৫ লক্ষ টাকার গয়না! তদন্তের পরে কাকে ধরল পুলিশ?

একেবারে সিন্দুক ভেঙে চুরি। রবীনার মা বীণা টন্ডনের সোনা ও হিরের গয়না চুরির অভিযোগ। সেই সঙ্গে চলচ্চিত্র প্রযোজক, রবীনার ভাই রাজীবের দুটি দামি ঘড়িও চুরির অভিযোগ উঠেছে। পুলিশের জালে কে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৩:২১
রবীনা টন্ডন

রবীনা টন্ডন ছবি: সংগৃহীত।

গত বছর রবীনা টন্ডনের মায়ের বাড়িতে চুরি হয়। জুহু এলাকায় একটি বাড়িতে অভিনেত্রীর ভাই রাজীবের সঙ্গে থাকেন মা বীণা টন্ডন। গত বছর তাঁরা লকার থেকে গয়না বার করতে গিয়ে দেখেন সেটি ভাঙা। পুলিশে খবর দেয় অভিনেত্রীর পরিবার। তদন্ত শুরু হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় বাড়ির পরিচারিকা, ৪৭ বছর বয়সি রাশি ছাবরিয়াকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ২০২০ সাল থেকে টন্ডন পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন এবং বরীনার ৮৬ বছর বয়সি বৃদ্ধা মা বীণার দেখাশোনা করার জন্য নিয়মিত তাঁদের বাড়ি যেতেন। তদন্তকারীরা জানিয়েছেন, রাশিকে পরিবারের ঘনিষ্ঠ বলে মনে করতেন রবীনা, বীণা। ফলে বাড়ির সেই সব অংশে তাঁর প্রবেশাধিকার ছিল, যা সাধারণত কেবলমাত্র পরিবারের সদস্যের জন্য সংরক্ষিত থাকে।

অভিযোগ, ওই পরিচারিকা নাকি রবীনার জুহুর বাসভবনে রাখা একটি লকার ভেঙে বীণার সোনা ও হিরের গয়না চুরি করেন। সেই সঙ্গে চলচ্চিত্র প্রযোজক, রবীনার ভাই রাজীবের দুটি দামি ঘড়িও চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

রাজীবের করা পুলিশি অভিযোগ অনুযায়ী, চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে ২০২৫ সালের ২ অক্টোবর। অভিনেত্রীর মা যখন উৎসবের সময়ে গয়না বার করতে যান, তখনই সিন্দুক ভাঙা অবস্থায় দেখেন। তাতেই বুঝতে পারেন যে, বহু মূল্যবান জিনিস খোয়া গিয়েছে তাঁদের। যার মধ্যে ছিল সোনার চুড়ি, নেকলেস, আংটি, কানের দুল, একটি হিরে বসানো মঙ্গলসূত্র এবং অন্যান্য হিরের গয়না, যার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

Advertisement
আরও পড়ুন