Ahona Dutta

নাতনি জন্ম নিয়েছে জানতেনই না, আনন্দবাজার ডট কমের কাছে খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন অহনার মা

মা হলেন অভিনেত্রী অহনা দত্ত। নাতনি হওয়ার খবর পেয়ে কী করলেন মা চাঁদনী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২২:৩৭
(বাঁ দিকে) চাঁদনী গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর রায়ের সঙ্গে অহনা দত্ত (ডান দিকে)।

(বাঁ দিকে) চাঁদনী গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর রায়ের সঙ্গে অহনা দত্ত (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

মা, মেয়ের দূরত্ব তৈরি হয়েছে অনেক দিন। রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে ১৮ বছরের অহনা দত্তর প্রেম কিছুতেই মেনে নিতে পারেননি মা চাঁদনী গঙ্গোপাধ্যায়। মাকে ভুলে মেয়ে অহনা এখন দীপঙ্করের স্ত্রী। ২৮জুলাই অহনা এবং দীপঙ্করের মেয়ে হয়েছে। এখনও কি মেয়ের উপর রাগ করে থাকবেন তিনি?

Advertisement

প্রশ্ন নিয়ে ফোন করতেই চমকে গেলেন চাঁদনী। কারণ, তখনও অবধি তিনি জানতেনই না যে নাতনি হয়ে গিয়েছে। আনন্দবাজার ডট কমই এই সুখবর প্রথম শোনাল তাঁকে। একটু চমকে গিয়েছিলেন চাঁদনি। তার পর নিজেকে সামলে নিয়ে বললেন, “সব শিশুই ভাল। সবাই যেন সুস্থ থাকে। আমার কোল শূন্য হয়ে গিয়েছে। স্বামীর সাহায্য ছাড়া অহনাকে বড় করেছি। এই ভাবে আমার মেয়েকে কেড়ে নেবে ভাবিনি।” নাতনি হওয়ার খবর পেয়ে আরও বেশি নিজের মেয়ের কথা ভেবে কান্নায় ভেঙে পড়লেন চাঁদনি। তিনি যোগ করেন, “প্রার্থনা করি অহনা অনেক টাকা রোজগার করুক। আর ওই রূপটান শিল্পীকে বাড়ি, গাড়ি করে দিক। কারণ যত দিন ওর কাছে টাকা থাকবে তত দিন ও ভাল থাকবে।”

মেয়ে হওয়ার পর উচ্ছ্বসিত দীপঙ্কর কী বলেছিলেন? তিনি বলেন, “কতটা উত্তেজিত আমি বলে বোঝাতে পারব না। মা ও মেয়ে দু’জনেই এখন ভাল আছে। নামও ঠিক করে ফেলেছি। কিন্তু এখনই জানাতে চাই না।”

Advertisement
আরও পড়ুন