Rhea Chakraborty

‘কোনও পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি হয় রিয়ার?

গত বছর অবশেষে ক্লিনচিট পেয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু অভিনেত্রীর খালি মনে হত, এই পৃথিবীটা বাসযোগ্য নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩
Rhea Chakraborty Didnt Find The World To Be A Safe Place she share scared about man

কী ভয় ছিল রিয়ার মনে? ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই বদলে গিয়েছিল তাঁর জীবন। বার বার কাঠগ়ড়ায় দাঁড়াতে হয়েছিল তাঁকে। এমনকি, সংশোধনাগারেও থাকতে হয়েছিল এক মাস। ভেঙে পড়েছিলেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালে অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর পর লাগাতার ঘর আর আদালত করতে হয়েছে তাঁকে। গত বছর অবশেষে ক্লিনচিট পেয়েছেন। কিন্তু অভিনেত্রীর খালি মনে হত, এই পৃথিবীটা বাসযোগ্য নয়।

Advertisement

সুশান্তের মৃত্যু ঘিরে বিতর্কে রিয়ার নাম জড়িয়ে পড়েছিল। বিষয়টি তাঁর অভিনয়জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। এমনকি, অভিনেত্রী দূরে সরে গিয়েছিলেন রোল-ক্যামেরা, অ্যাকশনের জগৎ থেকে। দীর্ঘ ছয় বছর পর অভিনয়জীবনে ফিরছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আজকাল তিনি ‘ট্রোল্‌ড’ না হলে মনে হয় সব আদৌ ঠিক করছেন তো! সুশান্তের মৃত্যুর পরে তাঁর জেল যাওয়ার দৃশ্য টেলিভিশনের পর্দায় বসে দেখেছিলেন কোটি কোটি মানুষ। রিয়ার আক্ষেপ, সেই সব মানুষের মধ্যে ১ কোটি মানুষও যদি তাঁর আদালত থেকে ক্লিনচিট পাওয়ার অর্থটা বুঝত।

যদিও জেলে যাওয়ার পর থেকে কিছু ভয় মনের মধ্যে বসে গিয়েছে তাঁর। রিয়া বলেন, ‘‘জেল থেকে ফেরার পর মনে হত পৃথিবীটা বাসযোগ্য নয়, বাইরে বেরোতে ইচ্ছে করত না। দরজা খুলে কোনও পুরুষকে দেখলেই নানা খারাপ চিন্তায় হাত-পা কাঁপে এখনও। অদ্ভুত একটা অনুভূতি হয়।’’

Advertisement
আরও পড়ুন