Shubman Gill

‘শুভমন বড্ড মিষ্টি!’ ভারতের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের প্রশংসা করেও কেন সাবধান করলেন ঋদ্ধিমা?

ঋদ্ধিমা পণ্ডিত নাকি শুভমনের সঙ্গে বাগ্‌দান সেরে ফেলেছেন! অবশেষে শুভমনকে নিয়ে নীরবতা ভাঙলেন। তাঁকে ‘মিষ্টি ছেলে’-এর তকমা দিয়ে কী বললেন ঋদ্ধিমা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৩২
শুভমনকে নিয়ে সাবধান  করলেন ঋদ্ধিমা

শুভমনকে নিয়ে সাবধান করলেন ঋদ্ধিমা ছবি: সংগৃহীত।

সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা নেটপাড়ায়। গত বছর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছিল সারা-শুভমনকে। এক সাক্ষাৎকারে ক্রিকেটতারকা নিজেও স্বীকার করেন, তিনি প্রেম করছেন। কিন্তু প্রেমিকার নাম উহ্য রাখেন। এ সবের মাঝেই আচমকা শোনা যায়, শুভমনের মনের মানুষ নাকি অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত। তাঁর সঙ্গে বাগ্‌দানও নাকি সেরে ফেলেছেন! অবশেষে শুভমনকে নিয়ে নীরবতা ভাঙলেন, ‘মিষ্টি ছেলে’-এর তকমা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ঋদ্ধিমা।

Advertisement

সম্প্রতি তিনি ‘দ্য ৫০’ রিয়্যালিটি শোয়ে উপস্থিত ছিলেন। সেখানে শুভমনকে নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিনি কি খ্যাতি বা অর্থের জন্য শুভমনের নাম ভাঙানোর চেষ্টা করছেন? তাতেই ঋদ্ধিমা জানান, তিনি নিজে যে জায়গায় পৌঁছেছেন সেটা নিজের যোগ্যতায়। তাঁর কারও নামের প্রয়োজন নেই। ঋদ্ধিমার কথায়, ‘‘আমার জীবনে কোনও বিতর্ক নেই, আমি একজন বোরিং মানুষ। তাই এ সব বলে আমার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করবেন না। অমি শুভমনকে চিনি না, ও চেনে না আমাকে।’’

কী ভাবে ঋদ্ধিমার সঙ্গে শুভমনের নাম জড়িয়ে গেল সেই কিনারা নিজেও করতে পারছেন না বলে জানান অভিনেত্রী। ভারতীয় টেস্ট ও একদিনের ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে বিয়ে বা প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও শেষে ঋদ্ধিমার সংযোজন, ‘‘শুভমন ছেলেটাকে মিষ্টি দেখতে।’’

Advertisement
আরও পড়ুন