Alia Bhatt

বাছুরের চামড়ায় তৈরি পোশাক! আলিয়ার বিরুদ্ধে কী অভিযোগ রুপালি গঙ্গোপাধ্যায়ের?

সম্প্রতি একটি চামড়ার পোশাক পরেছিলেন আলিয়া। সঙ্গে নিয়েছিলেন একটি চামড়ার ব্যাগ। এগুলি নাকি তিন মাসের বাছুরের চামড়া দিয়ে তৈরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৬:৪২
আলিয়ার বিরুদ্ধে কী অভিযোগ রুপালির?

আলিয়ার বিরুদ্ধে কী অভিযোগ রুপালির? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশুপ্রেমী হিসাবে পরিচিত আলিয়া ভট্ট। নিজেও তিনি বিড়ালবিলাসিনী। প্রায়ই মার্জার শাবকের ছবি ভাগ করে নিতেন একসময়। আমিষ খাবার ছুঁয়েও দেখেন না পশুপ্রেমের জন্য। নিজেকে ‘ভিগান’ হিসাবে দাবি করেন তিনি। কিন্তু এ বার তাঁর বিরুদ্ধে পশুদের উপর হিংসা নিয়ে উদাসীনতার অভিযোগ উঠল।

Advertisement

সম্প্রতি একটি চামড়ার পোশাক পরেছিলেন আলিয়া। সঙ্গে নিয়েছিলেন একটি চামড়ার ব্যাগ। এগুলি নাকি তিন মাসের বাছুরের চামড়া দিয়ে তৈরি। এমনই দাবি করে এক নেটপ্রভাবী একটি পোস্ট করেছেন। সেই নেটপ্রভাবী তোপ দেগে আলিয়ার মার্জারশাবক ‘এডওয়ার্ড’কেও টেনে এনেছেন। তিনি আলিয়ার উদ্দেশে বলেছেন, “এডওয়ার্ডের (পোষ্য বিড়াল) সঙ্গে এমন করলে কেমন লাগত? কেউ যদি ওকে হত্যা করে ওর চামড়া দিয়ে ব্যাগ ও জুতো তৈরি করত, কেমন লাগত?”

সেই পোস্ট ভাগ করে নিয়েছেন অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। আলিয়া নিজে একাধিক বার পশুদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। আলিয়া নিজেও মানুষ ও চারপেয়েদের সহাবস্থান সমর্থন করেছেন। তাই অভিনেত্রীকে খোঁচা দিয়ে সেই নেটপ্রভাবী বলেন, “একেই বলে দ্বিচারিতা।” আলিয়ার আচরণ তাঁর কন্যা রাহার উপর কুপ্রভাব ফেলবে বলেও দাবি করেছেন সেই নেটপ্রভাবী।

রূপালি নিজেও পশুপ্রেমী হিসাবে পরিচিত। তিনিও নেটপ্রভাবীর এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন। তবে আলাদা করে আলিয়ার বিরুদ্ধে নিজে তিনি কিছু লেখেননি। আলিয়া বা তাঁর সহযোগী দলের থেকেও এখনও কোনও কথা বলা হয়নি।

Advertisement
আরও পড়ুন