Salman Khan

প্রথমে নাম বদল, এ বার কি মুক্তি পিছিয়ে যাবে সলমনের ছবির? নেপথ্যে প্রয়াত প্রশান্ত তামাং!

সলমনের ছবির নাম বদলে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এ বার শোনা যাচ্ছে, নির্ধারিত তারিখে নাকি মুক্তি পাবে না এই ছবি। কেন পিছিয়ে যেতে পারে ছবির মুক্তি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৭:৫৬
Salman Khans Maatrubhumi Team In Crisis As Actor-Singer Prashant Tamang\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Death

প্রশান্তের আকস্মিক মৃত্যুতে পিছোতে পারে সলমনের ছবি মুক্তির দিন। ছবি: সংগৃহীত।

কথা ছিল, এপ্রিলেই মুক্তি পাবে সলমন খানের ছবি। প্রথম ঝলক ইতিমধ্যেই সা়ড়া ফেলেছে। তবে কটাক্ষের শিকারও হয়েছেন সলমন। এ সবের মধ্যেই হঠাৎ ছবির নামও বদলে দেওয়া হয়েছে। ছবির নতুন নাম— ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এ বার নাকি নতুন বিপদ! শোনা যাচ্ছে নির্ধারিত তারিখে নাকি মুক্তি পাবে না এই ছবি। প্রয়াত গায়ক প্রশান্ত তামাংয়ের জন্যই নাকি পিছিয়ে দেওয়া হচ্ছে মুক্তির তারিখ।

Advertisement

চলতি বছরের শুরুতেই মৃত্যু হয় প্রশান্তের। ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে খ্যাতি পান প্রশান্ত। সেই সময় তিনি পুলিশে কর্মরত ছিলেন। তার পর চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় ও গানে মন দেন প্রশান্ত। ‘পাতাললোক ২’-তে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। তাঁর শেষ কাজটি সলমনের সঙ্গে, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে। যদিও সেই কাজ বড়পর্দায় দেখে যেতে পারলেন না প্রশান্ত। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ছবির গোটা টিমও।

এই ছবিতে সলমনের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত। টিমের তরফ থেকে জানানো হয়েছে, এখনও একাধিক দৃশ্যের শুটিং বাকি। ‘ক্লোজ় শট’গুলি কোনও রকমে চালিয়ে নেওয়া গেলেও, একাধিক দীর্ঘ অ্যাকশন দৃশ্যে থাকার কথা ছিল প্রশান্তের। সেগুলি সলমনের সঙ্গেই শুট হওয়ার কথা ছিল। এখন কী করা হবে? চিন্তায় নির্মাতারা। শোনা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যে প্রশান্তের অনুপস্থিতির ফলে সলমনের দৃশ্যগুলিও বেমানান হয়ে যাচ্ছে। তা হলে কি প্রশান্তের বদলে অন্য কোনও অভিনেতাকে নেওয়া হবে? নাকি প্রশান্তের চরিত্রকে ছোট করা হবে? নিশ্চিত উত্তর এখনও মেলেনি।

Advertisement
আরও পড়ুন