Samay Raina on Amitabh Bachchan

অমিতাভ-অভিষেককে পোলিয়ো খাওয়া নিয়ে খোঁচা! মন্তব্যের জেরে ফের বিতর্কে জড়ালেন সময়

নিজে পোলিয়োর বিজ্ঞাপন করেও কেন পুত্রকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না? কৌতুকশিল্পী এমনই খোঁচা দিয়েছেন বর্ষীয়ান তারকা ও তাঁর পুত্রকে। এই মন্তব্য নিয়ে ফের বিপাকে পড়েছেন সময়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৯
অমিতাভ-অভিষেককে খোঁচা দিয়ে বিপাকে সময়!

অমিতাভ-অভিষেককে খোঁচা দিয়ে বিপাকে সময়! ছবি: সংগৃহীত।

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে মশকরা করেছেন সময় রায়না। নিজে পোলিয়োর বিজ্ঞাপন করেও কেন পুত্রকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না? কৌতুকশিল্পী এমনই খোঁচা দিয়েছেন বর্ষীয়ান তারকা ও তাঁর পুত্রকে। এই মন্তব্য নিয়ে ফের বিপাকে পড়েছেন সময়। বিভিন্ন মহল থেকে তাঁর সমালোচনা হচ্ছে। এ বার সময়কে তোপ দাগলেন রাখি সাওয়ন্ত।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে বিগ বি-র উদ্দেশে সময় বলেন, “স্যর, আপনি পোলিয়োর এত বিজ্ঞাপন করেছেন। কিন্তু তাও কেন আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না?” এই মন্তব্যের জন্য অমিতাভের অনুরাগীদের রোষানলে পড়ছেন সময়। রাখি বলেছেন, “সময় রায়না, এটা খুব বাজে কথা। অমিতাভ বচ্চনজির সম্পর্কে এমন ফালতু কথা আপনি বলতে পারেন না, কারণ অভিষেক বচ্চন আমার প্রিয় অভিনেতা। অভিনেতা হিসাবে তিনি অসাধারণ।”

এর পরেই অভিষেকের জয়জয়কার করতে শুরু করেন রাখি। তিনি বলেন, “অভিষেক, আমি তোমাকে খুব ভালবাসি।” তিনি সময়ের উদ্দেশে বলেন, “অমিতাভজির সামনে পোলিয়োর কথা বলবেন না। তা হলে আমি আপনার সব কথা ফাঁস করে দেব। একদম চুপ করে বসে থাকুন।”

রাখি ছাড়াও অ্যাজাজ় খানও তোপ দেগেছেন সময়কে। তিনি হুমকি পর্যন্ত দিয়েছেন কৌতুকশিল্পীকে। অ্যাজাজ়ের কথায়, “এই অসভ্য লোকটাকে কীই বা বলব! ও বোধহয় ওর বাবা-মায়ের সঙ্গেও এই ভাবেই কথা বলে। ভারতের এত বড় অভিনেতা ও তাঁর পরিবারকে যা খুশি বলছে! সময়, আজ থেকে তোর খারাপ সময় শুরু হল।”

হুমকির সুরে অ্যাজাজ় বলেছেন, “ভুলেও আমার সামনে চলে আসিস না। আমি অমিতাভজির বড় ভক্ত। সব ভক্তেরা তোকে খুঁজছে। আমার সামনে এলে তোকে দেখে নেব। মনে রাখিস।” তবে এই বিতর্কেও চুপ বচ্চন পরিবার।

Advertisement
আরও পড়ুন