Sara Ali Khan

করিনা এবং ছোট ভাইয়ের জন্য উপহার নিয়ে হাজির সারা, কী দিলেন অভিনেত্রী

গত মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সইফ এবং করিনা। এর পর থেকেই নতুন অতিথিকে দেখতে বাড়িতে চাঁদের হাট।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৪
সারা আলি  খান।

সারা আলি খান।

নতুন অতিথি এসেছে পটৌডি পরিবারে। তাকে দেখতে সক্কাল সক্কাল উপহার নিয়ে হাজির দিদি সারা আলি খান। জিমে শরীরচর্চা সেরে সইফ আলি খান এবং করিনা কপূর খানের নতুন বাড়ির দিকে রওনা হলেন তিনি। তখনই ধরা পড়লেন পাপারাৎজিদের ক্যামেরায়।

সারার পরনে ছিল সবুজ রঙের বোট নেক রোম্পার। করোনা সতর্কতায় মুখে ফুলের ছবি দেওয়া মাস্ক। ভেজা চুল ছিল খোলা। হাতে তিন-তিনখানা ব্যাগ নিয়ে ‘সইফিনা’র বাড়িতে ঢুকতে দেখা গেল সারাকে। সেগুলির মধ্যে একটিতে সংস্থার নাম দেখেই স্পষ্ট, তা সদ্যোজাত এবং মায়েদের জন্য। জিম থেকে বেরনোর সময়ও পাপারাৎজিদের সঙ্গে দেখা হয় সারার। মাস্ক খুলে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু করোনার জন্য রাজি হননি সারা। পাপারাৎজিদের দিকে হাত নেড়ে গাড়িতে উঠে ভাইকে দেখতে চলে যান সারা।

গত মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সইফ এবং করিনা। এর পর থেকেই নতুন অতিথিকে দেখতে বাড়িতে চাঁদের হাট। করিশ্মা কপূর, মালাইকা অরোরা, অর্জুন কপূররা এসে দেখা করেছেন মা এবং সন্তানের সঙ্গে। সময় বার করে এ বার উপস্থিত হলেন সারাও। নতুন ছবি ‘আতরাঙ্গি রে’-র কাজে ব্যস্ত তিনি। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে সারার সঙ্গে দেখা যাবে ধনুশ এবং অক্ষয় কুমারকে। চলতি বছরের ৬ আগস্ট মুক্তি পাবে এই ছবি।

Advertisement
Advertisement
আরও পড়ুন