Shilpa Shetty

গোটা পিঠ পুড়ে গিয়েছিল শিল্পার, জামার চেন আটকানো যাচ্ছিল না, কী করে শুটিং করলেন পরদিন?

তিন দশকের কেরিয়ার। এক বার শুটিংয়ের সেটে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। তাতেও কাজ বন্ধ করেননি তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২০:০৪
Shilpa Shetty Recall Her Shooting Day Despite burn On Set

কী এমন ঘটেছিল শিল্পার সঙ্গে? ছবি: সংগৃহীত।

প্রায় ৩২ বছর হল সিনেমার দুনিয়ার কাজ করেছেন। এর মাঝে অনেক ঝড়ঝাপটা গিয়েছে। নিজেকে বদলে ফেলার কথা প্রকাশ্যে কবুল করেছেন শিল্পা শেট্টি। অতীতে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “হ্যাঁ, আমি নাকের আকার পরিবর্তন করিয়েছি। তাতে কী হয়েছে?” শিল্পা মনে করেন, এই অস্ত্রোপচারের কারণেই তাঁকে আরও সুন্দর লাগে। তবে সিনেমার দুনিয়ায় টিকে থাকা সোজা নয়। এ বার পুরনো স্মৃতি রোমন্থন করলেন তিনি।

Advertisement

‘বাজিগর’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল শিল্পার। তার পর তিন দশকে ‘ফির মিলেঙ্গে’, ‘ধড়কন’-এর মতো অজস্র ছবিতে কাজ করেছেন শিল্পা। ইংল্যান্ডে ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ জেতার পর আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পান তিনি। প্রায় তিন দশকের কেরিয়ার তাঁর। তবে কাজের প্রতি তিনি বরাবর প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা জানান, একটি ছবির সেটে গোটা পিঠ পুড়ে যায় তাঁর। তবু শুটিং বন্ধ করেননি। পরের দিন ফের গিয়েছিলেন কাজে।

কী ভাবে পুড়েছিল শিল্পার পিঠ? সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘একটা দৃশ্যের জন্য আমার পিঠের নিচে হাই ভোল্টেজ আলো রাখা হয়েছিল। যখন কাট বলেন পরিচালক, তার পরেই দেখা যায়, আলোর তীব্রতায় গোটা পিঠ পুড়ে গিয়েছে। পরের দিন গানের দৃশ্যে চেন আটকানো জামা পরতে পারছি না। তখন জামার পিঠের দিকটা সেলাই করে দেওয়া হয়। সেই ভাবেই হল শুটিং।’’

শিল্পা জানান, এত বছরের কেরিয়ারে কখনও প্রযোজককে বেকায়দায় ফেলেননি তিনি। তাঁর জন্য কারও আর্থিক ক্ষতি হবে, সেটা মেনে নিতে পারেন না শিল্পা।

Advertisement
আরও পড়ুন