NSOU M.Ed Admission

বিশেষ ভাবে সক্ষমদের পড়ানোর জন্য চাই বিশেষ ডিগ্রি, এমএড-এ ভর্তি নিচ্ছে এনএসওইউ

বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল এডুকেশনে স্নাতকোত্তরের (এমএড) কোর্সটি দু’বছর ছ’মাসের। যা পাঁচটি সেমেস্টারে বিভক্ত। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল)-এ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৭:১৯
— প্রতিনিধিত্বমূলক চিত্র।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (এনএসওইউ) শুরু হয়েছে এমএড স্পেশ্যাল এডুকেশনের ভর্তি প্রক্রিয়া। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আগেই বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছিল, চলতি শিক্ষাবর্ষের জন্য এই কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে সেই ভর্তির আবেদন প্রক্রিয়া ৬ জুন শেষ হয়ে গিয়েছিল। এরপর পুনরায় আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এনএসওইউ। সেখানে জানানো হয়, আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল এডুকেশনে স্নাতকোত্তরের (এমএড) কোর্সটি দু’বছর ছ’মাসের। যা পাঁচটি সেমেস্টারে বিভক্ত। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল)-এ। কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশ্যালাইজ়েশন করা যাবে, সেগুলি হল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজেবিলিটিস (আইডিডি), হিয়ারিং ইমপেয়ারমেন্ট (এইচআই) এবং ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট (ভিআই)।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার এই কোর্স আয়োজনের দায়িত্বে থাকবে। সব মিলিয়ে মোট আসনসংখ্যা ৬০। কোর্স ফি-র পরিমাণ ৮৫,০০০ টাকা। কোর্সে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানো আছে মূল বিজ্ঞপ্তিতে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে প্রাথমিক বাছাইয়ের পর কাউন্সেলিয়ের মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। রাজ্যের কল্যাণীর এনএসওইউ স্টাডি সেন্টার থেকেই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র ১২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন