BEL Recruitment 2026

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ন’জন কর্মী নেবে, দেশের নানা শহর থেকে করা যাবে আবেদন

প্রথম বছর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা, দ্বিতীয় বছর ৪৫ হাজার টাকা, তৃতীয় বছর মিলবে ৫০ হাজার টাকা এবং শেষ বছর বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৭:২১
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-১ পদে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে তিন বছরের জন্য থাকবে কাজের মেয়াদ, পরে প্রয়োজন অনুযায়ী আরও এক বছর পর্যন্ত বাড়তে পারে। কর্মস্থল হবে দিল্লি, গান্ধীনগর, কলকাতা, কোচি, চেন্নাই, মুম্বই-সহ বেশ কয়েকটি শহর। মোট শূন্যপদ রয়েছে ন’টি। প্রথম বছর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা, দ্বিতীয় বছর ৪৫ হাজার টাকা, তৃতীয় বছর মিলবে ৫০ হাজার টাকা এবং শেষ বছর বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্যও জমা দিতে হবে। ৪ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন