Dipika Kakar

‘রাতে দীপিকার পায়ে ব্যথা হলেও আমার ভয় করত’, কোন উদ্বেগের কথা জানালেন শোয়েব?

দীপিকা কক্কড়ের অসুস্থতা নিয়ে প্রথম থেকই খুব চিন্তায় থাকতেন স্বামী শোয়েব ইব্রাহিম। সে কথাই এ বার তিনি উজাড় করে জানালেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২১:০১
দীপিকাকে নিয়ে কী বললেন শোয়েব?

দীপিকাকে নিয়ে কী বললেন শোয়েব? ছবি: সংগৃহীত।

দ্বিতীয় টিউমার ধরা পড়ার পরে ভেঙে পড়েছিলেন দীপিকা কক্কড়। অস্ত্রোপচার হয়েছে সফল ভাবেই। নিজের মনের অবস্থা বার বার ভাগ করে নিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী। সব সময়ে পাশে থেকেছেন দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম। কিন্তু এ বার নিজের মনের কথা তিনি উজাড় করলেন। স্ত্রীর অসুস্থতা নিয়ে তিনিও শঙ্কিত ছিলেন।

Advertisement

ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় টিউমার ধরা পড়ে অভিনেত্রীর। অস্ত্রোপচার হয়েছে তাঁর। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন তিনি। পাশাপাশি, অন্য আর এক চিকিৎসকের থেকে দ্বিতীয় পরামর্শও নিয়েছিলেন শোয়েব।

সম্প্রতি নিজেদের ভ্লগে শোয়েব বলেন, “১০-১২ দিন ধরে আমি তুলনায় কম ভ্লগ করছি। দুটো কারণ এর পিছনে। প্রথমত, ভ্লগে এসে নতুন কিছু বলার বা দেখানোর আমার নেই। শুধুই হাসপাতালে যাতায়াত লেগে রয়েছে। চিকিৎসকের সঙ্গে কথাবার্তা চলছে। একই গতে বাঁধা জীবন। আমি তাই আপনাদের একঘেয়ে বোধ করাতে চাই না। একই কথা বলতে চাই না।”

দ্বিতীয় আরও একটি কারণ জানাতে গিয়ে দীপিকাকে নিয়ে নিজের উদ্বেগের কথা বলেন শোয়েব। তাঁর কথায়, “নতুন করে টিউমার ধরার পড়ার পর থেকে আমার শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ শুরু হয়। নিজের নয়, দীপিকাকে নিয়ে খুব চিন্তা হত। অনবরত মাথায় চিন্তার ভার থাকত। ছোট কিছু হলেও ভয় পেতাম। ওকে কখনও সেটা বুঝতে দিইনি ঠিকই।”

এমনও হয়েছে, রাতে হয়তো দীপিকার সামান্য পায়ে ব্যথা হয়েছে। কিন্তু তাতেও ভয় পেয়ে গিয়েছেন শোয়েব। কিন্তু সেই উদ্বেগের কথা স্ত্রীকে বুঝতে দেননি।

উল্লেখ্য, ক্রমে সুস্থ হয়ে উঠছেন দীপিকা। গত ইদে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তও তুলে ধরেন তিনি।

Advertisement
আরও পড়ুন