Sidharth Malhotra

হাতে তেমন ছবি নেই, এর মধ্যেই কিয়ারা ও সিদ্ধার্থের পরিবারে অঘটনে দিল্লি ছুটলেন দম্পতি

দুঃসংবাদ মলহোত্র পরিবারে। স্ত্রী কিয়ারাকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। কী এমন ঘটল তাঁদের পরিবারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭
অঘটন সিদ্ধার্থের পরিবারে।

অঘটন সিদ্ধার্থের পরিবারে। ছবি: সংগৃহীত।

সিদ্ধার্থ মলহোত্র সদ্য বাবা হয়েছেন। স্ত্রী কিয়ারা আডবাণী ও মেয়ে সারায়াকে নিয়ে মুম্বইয়ে সংসার পেতেছেন অভিনেতা। যদিও গত তিন বছর ধরে তেমন কোনও হিট্‌ ছবি নেই তাঁর হাতে। তাঁর শেষ ছবি ‘পরম সুন্দরী’ । সেটিও ব্যর্থ তার পর খানিকটা কাজ থেকে বিরতিতেই রয়েছেন সিদ্ধার্থ। যদিও স্ত্রী কিয়ারার ঝুলি ভর্তি কাজ। এর মাঝে দুঃসংবাদ মলহোত্র পরিবারে। স্ত্রী কিয়ারাকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিনেতা।

Advertisement

সিদ্ধার্থ পেশার কারণে মুম্বইয়ে থাকলেও তাঁর পরিবার রয়েছে দিল্লিতে। মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা সুনীল মলহোত্র। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে আসা হয় তাঁকে। সূত্রের খবর, বাবার প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেতা। জানা গিয়েছে, দিল্লিতেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। সিদ্ধার্থ বরাবরই বলে এসেছেন, তাঁর বাবাই তাঁর জীবনের অনুপ্রেরণা। বাবাকে নিজের ‘জীবনের হিরো’র তকমা দিয়েছেন একাধিক বার।

বাবা সুনীল মলহোত্রের সঙ্গে সিদ্ধার্থ।

বাবা সুনীল মলহোত্রের সঙ্গে সিদ্ধার্থ।

সিদ্ধার্থের বাবা ছিলেন মার্চেন্ট নেভির ক্যাপ্টেন। অভিনেতা বার বার স্বীকার করেছেন, বাবা-মায়ের কারণেই বরাবর মাটির কাছাকাছি থাকতে পেরেছেন।

Advertisement
আরও পড়ুন