Rathijeet Bhattacharjee

বাংলাদেশে রথীজিতের নাম নিয়ে জালিয়াতি! খবর কানে যেতেই কী পদক্ষেপের সিদ্ধান্ত গায়কের?

দুই বাংলায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী রথীজিৎ ভট্টাচার্য। তাঁর তৈরি ‘কিশোরী’ গান একই ভাবে আলোচিত ও পার বাংলাতেও। এ বার তাঁর নাম নিয়েই জালিয়াতির অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:৪৩
কী পদক্ষেপ রথীজিতের?

কী পদক্ষেপ রথীজিতের? ছবি: সংগৃহীত।

কলকাতায় যেমন তাঁর গান শুনতে ভালবাসেন শ্রোতারা, তেমনই বাংলাদেশেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। দুই বাংলায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী রথীজিৎ ভট্টাচার্য। তাঁর তৈরি ‘কিশোরী’ গানটি একই ভাবে আলোচিত ও পার বাংলাতেও। এ বার খ্যাতির বিড়ম্বনায় পড়তে হল গায়ককে। তাঁর নাম করে নাকি বাংলাদেশে চলছে জালিয়াতি?

Advertisement

আনন্দবাজার ডট কম-কে গায়ক বললেন, “বাংলাদেশেও আমার গান শোনে অনেকে। প্রচুর মানুষ পছন্দও করেন আমার গান। হঠাৎই এক দিন এক জন আমাকে ফোন করে জানালেন, আমার নাম করে নাকি অনেকের কাছে ভুল বার্তা যাচ্ছে। ওখানকার শিল্পীদেরও ফোন, মেসেজ করে বিরক্ত করছেন। এক মহিলা মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছিলেন। আমিই সেই ব্যক্তি কি না। তিনি আমাকে জানান কী ঘটেছে।”

এই ঘটনা কানে যেতেই গায়ক তাই নড়েচড়ে বসেছেন। যাতে কেউ এই ধরনের ফাঁদে ভুলেও না পা দিয়ে ফেলেন। সবাইকে সাবধান করতে চান তিনি। এই ঘটনায় কি কোনও পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন রথীজিৎ? গায়ক জানিয়েছেন, এখনই এ সব কিছু ভাবছেন না। সব কিছুই চিন্তাভাবনার স্তরে রয়েছে। সম্ভবত শুক্রবার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করবেন গায়ক। এই মুহূর্তে বেশ কিছু ছবির কাজে ব্যস্ত তিনি।

Advertisement
আরও পড়ুন