Milon Hobe Kotodine Serial Update

টিআরপি প্রায় তলানিতে! এ বার কি শেষ হচ্ছে গৌরব-শোলাঙ্কির ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক?

শোলাঙ্কি-গৌরব জুটির ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। তাই অনেকেরই ধারণা ছিল যে, এই নতুন কাহিনিও সবার পছন্দ হবে। তবে টিআরপি তালিকায় তেমন প্রভাব দেখা যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:১৭
Speculation is Milon Hobe Kotodine serial going to end soon

সত্যিই কি শেষের পথে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকটি? ছবি: সংগৃহীত।

একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর। ১৭ মে হয়ে গিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শেষ দিনের শুটিং। এ বার অন্দরের আলোচনা, বন্ধ হওয়ার পথে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকও। শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায় জুটির এই কাহিনি নিয়ে শুরু থেকেই আলোচনা হয়েছে।

Advertisement

ধারাবাহিক কি সত্যিই বন্ধ হচ্ছে? এখনও পর্যন্ত এই বিষয়ে শিল্পীদের কাছে কোনও খবর নেই। ঘনিষ্ঠসূত্র বলছে, যে ভাবে শুটিং হচ্ছে, তাতে অনেকেই মনে করছেন একেবারে শেষ অংশের শুটিংই চলছে। এই প্রেক্ষিতে অভিনেত্রী অলিভিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকের মাধ্যমে অনেক দিন পরে দর্শক দেখেছে ছোটপর্দায়।

অলিভিয়া বলেন, “এই বিষয়ে আমার কোনও ধারণা নেই। প্রযোজনা সংস্থার তরফে এই ধরনের কোনও তথ্য দেওয়া হয়নি। তাই ধারাবাহিক বন্ধ হচ্ছে কি না, এই বিষয়ে আমি কিছুই জানি না। বলতে পারব না।” এমনও প্রশ্ন উঠছে, টিআরপি কম থাকার কারণেই কি ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত? স্বাভাবিক ভাবেই সেই উত্তরও অধরা।

এর আগে শোলাঙ্কি-গৌরব জুটির ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয় হয়েছিল। তাই অনেকেরই ধারণা ছিল যে, এই নতুন কাহিনিও সবার পছন্দ হবে। কিন্তু সম্প্রচারের পর থেকে টিআরপি-তে ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকের খুব একটা প্রভাব দেখা যায়নি। গত সপ্তাহে তলানিতে এসে ঠেকেছে সেই নম্বর। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।

Advertisement
আরও পড়ুন