Susmita Dey

দুই প্রযোজনা সংস্থায় হয়েছে লুকসেট? নায়িকা হয়ে আবার ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা?

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, খুব বেশি দিন ছোটপর্দা থেকে দূরে থাকবেন না সুস্মিতা দে। সেই প্রস্তুতি নাকি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই নতুন ধারাবাহিক শুরু হওয়ার প্রস্তুতিপর্ব হয়ে যাওয়ার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৬:৪৭
শীঘ্রই ছোটপর্দায় দেখা যাবে সুস্মিতাকে?

শীঘ্রই ছোটপর্দায় দেখা যাবে সুস্মিতাকে? ছবি: সংগৃহীত।

শোনা গিয়েছিল, আদৃত রায়ের বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে সুস্মিতা দে-কে। কিন্তু শেষ মুহূর্তে অনেক পরিকল্পনারই পরিবর্তন হয়। এ ক্ষেত্রেও তেমনই হয়েছিল। আনন্দবাজার ডট কম-কে তখনই সুস্মিতা জানিয়েছিলেন, তিনি আরও কিছু দিন সময় নিতে চান। ওই ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুস্মিতা। শোনা যাচ্ছে, অভিনেত্রী নতুন ভাবে ফিরছেন ছোটপর্দায়।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা খুব বেশি দিন ছোটপর্দা থেকে দূরে থাকবেন না তিনি। সেই প্রস্তুতি নাকি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই নতুন ধারাবাহিক শুরু হওয়ার প্রস্তুতিপর্ব হয়ে যাওয়ার কথা। ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘ব্লু’জ় এবং ‘অরগ্যানইন্‌ক’ প্রযোজনা সংস্থা নতুন ধারাবাহিকের পরিকল্পনা করছে। দুই সংস্থার কোনও একটি ধারাবাহিকে নাকি নায়িকা হিসাবে দেখা যাবে সুস্মিতাকে। ইতিমধ্যে নাকি লুকসেটও হয়েছে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি।

শোনা গিয়েছিল, একসঙ্গে অভিনয় করবেন সুস্মিতা-আদৃত?

শোনা গিয়েছিল, একসঙ্গে অভিনয় করবেন সুস্মিতা-আদৃত? ছবি: সংগৃহীত।

অন্য দিকে, আদৃত অভিনীত যে ধারাবাহিকে অভিনয় করার কথা ছিল সুস্মিতার, সেই কাহিনিতে দেখা যাচ্ছে নতুন মুখ। আদৃতের নতুন নায়িকা অনুষ্কার নাম প্রকাশ্যে আসার পরে সবার মনে একটাই প্রশ্ন, কেন সরে গেলেন সুস্মিতা? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস ছিল, ধারাবাহিকের গল্প, লুক নিয়ে নায়িকার সঙ্গে নাকি অল্পবিস্তর মতবিরোধ হয় নির্মাতাদের। তার ফলেই নাকি সুস্মিতা এই ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নেন। এই প্রেক্ষিতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল সুস্মিতার সঙ্গে। তিনি অবশ্য এই সব নিয়ে কোনও কথা বলতে রাজি হননি

অভিনেত্রী বরং উল্টে বলেছিলেন, “আমি নিজেকে একটু সময় দিতে চাই। তাড়াহুড়ো করে কোনও কাজ শুরু করতে চাই না। তাই এই মুহূর্তে ধারাবাহিকের কাজটি আমি করছি না।” এরই মাঝে অবশ্য ওয়েব সিরিজ় ‘কুহেলি’-তে দেখা গিয়েছে সুস্মিতাকে। ‘কথা’ শেষ হওয়ার পরে মঞ্চেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে সহ-অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনাও জোরালো হয়েছে। যদিও তা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও কথা বলেননি যুগলে। এত আলোচনার মধ্যে পেশাদার শিল্পী হিসাবে নিজেকে আরও উন্নত করতে ইচ্ছুক সুস্মিতা।

Advertisement
আরও পড়ুন