Honey Bafna

‘শুভ বিবাহ’র পরে নতুন ধারাবাহিকে ফিরছেন হানি বাফনা! দক্ষিণ ভারত ঘুরতে ঘুরতে কী জানালেন নায়ক?

ফেব্রুয়ারিতে শেষ হয়েছে ‘শুভ বিবাহ’। শোনা যাচ্ছে, এর মধ্যেই নতুন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছেন নায়ক। সত্যিই কি তাই?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২১:৩০
নতুন ধারাবাহিকে ফিরছেন হানি বাফনা?

নতুন ধারাবাহিকে ফিরছেন হানি বাফনা? ছবি: সংগৃহীত।

প্রায় দু’মাস হল শেষ হল শেষ হয়েছে ‘শুভ বিবাহ’ ধারাবাহিক। সেই কাহিনিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনামণি সাহা এবং হানি বাফনাকে। প্রথম বার জুটিতে দেখা গিয়েছিল তাঁদের। ফেব্রুয়ারিতে শেষ হয়েছে এই ধারাবাহিক। শোনা যাচ্ছে, এর মধ্যেই নতুন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছেন নায়ক। সত্যি কী তাই হচ্ছে? কী বললেন হানি?

Advertisement

আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। তিনি তখন দক্ষিণ ভারত ঘুরতে ব্যস্ত। তার মধ্যেই এই খবর শুনে কিছুটা অবাক তিনি। জানালেন, এখনও চূড়ান্ত কিছুই হয়নি। ইন্ডাস্ট্র্রির অন্দরের জল্পনা অভিনেতাকে দেখা যাবে সাহানা দত্তের আসন্ন ধারাবাহিকে। হানি বলেন, “অনেকের সঙ্গেই কথা হয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। ধারাবাহিক শেষ হওয়ার পরেই ঘুরতে বেরিয়ে পড়েছি। এর আগে তো এই রকম ছুটি নিইনি। ‘শুভ বিবাহ’র শেষ দিকে খুবই ব্যস্ততা ছিল। তাই একটু বিশ্রামেরও প্রয়োজন ছিল।”

হানি জানান, ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে নানা জায়গায় ঘুরছেন তিনি। প্রথমে গিয়েছিলেন দু’দিনের জন্য মন্দারমণি। তার পরে সিকিম। কয়েক দিনের জন্যের কলকাতা ফিরেছিলেন। তার পরেই পরিকল্পনা করে ফেলেন ওডিশার বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার। তিনটে জায়গাতেই গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। আর এখন পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছেন কেরলে। কোচি ফোর্ট থেকে ঘোরা শুরু করেছেন। মোট এগারো দিনের পরিকল্পনা। কন্যাকুমারী ঘুরে শহরে ফিরবেন। তার পরে প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে আবার কথাবার্তা বলে চূড়ান্ত হবে কোন কাজ করবেন তিনি।

Advertisement
আরও পড়ুন