Nilanjana Sharma

‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার? কী বললেন অভিনেত্রী অন্বেষা?

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এই কাহিনির দ্বারাই নতুন ভাবে প্রযোজনার কাজ শুরু করেন নীলাঞ্জনা শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১
‘আনন্দী’ শেষ হওয়ার জল্পনায় মনখারাপ নীলাঞ্জনার! কী উত্তর অন্বেষার?

‘আনন্দী’ শেষ হওয়ার জল্পনায় মনখারাপ নীলাঞ্জনার! কী উত্তর অন্বেষার? ছবি: সংগৃহীত।

সদ্য ৭০০ পর্বের উদ্‌যাপন করেছে ‘আনন্দী’ ধারাবাহিকের সদস্যরা। এর মধ্যেই মনখারাপের খবর স্টুডিয়োপাড়ায়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এই কাহিনির দ্বারাই নতুন ভাবে প্রযোজনার কাজ শুরু করেন নীলাঞ্জনা শর্মা। শুরু করেন ‘নিন চিনিজ় মাম্মাজ় প্রোডাকশন’। এই সংস্থার প্রথম ধারাবাহিক শেষ হওয়ার মুখে।

Advertisement

এই খবর জানার পরেই ধারাবাহিকের সদস্যেরা খুবই আবেগপ্রবণ। এই প্রেক্ষিতে অভিনেত্রী অন্বেষা হাজরার সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কম-এর তরফে। তিনি বলেন, “এই বিষয়ে এখনই কিছু বলতে পারব না। তবে এটা বলতে পারি ‘আনন্দী’ আমাকে অনেক মধুর স্মৃতি উপহার দিয়েছে।” এই কাহিনির মাধ্যমে আবার ছোটপর্দায় ফিরেছিল অন্বেষা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি। এর আগেও তাঁদের নিয়ে আলোচনা হয়েছে।

তা হলে কি ‘আনন্দী’র পরিবর্তে আসবে নতুন কোনও ধারাবাহিক? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চ্যানেল বেশ কিছু নতুন ধারাবাহিকের পরিকল্পনা করেছে। সদ্য প্রকাশ্যে এসেছে ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের ঝলক। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস এই ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনায় মন ভাল নেই প্রযোজক নীলাঞ্জনারও। ইতিমধ্যে নাকি নিজেদের মধ্যে তাঁরা এই বিষয় নিয়ে আলোচনাও করেছেন। আগামী দিনে কি এই প্রযোজনা সংস্থার নতুন কোনও ধারাবাহিক শুরু হবে? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Advertisement
আরও পড়ুন