Hina Khan

স্তন ক্যানসারে আক্রান্ত তিনি, চিকিৎসকের থেকে এই খবর জেনে, মন ভাল করতে কী খাবার খেয়েছিলেন হিনা?

খন আগের চেয়ে অনেকটাই সুস্থ অভিনেত্রী হিনা খান। বিয়ে করেছেন নিজের মনের মানুষকে। পুরনো ছন্দে ফিরছেন ধীরে ধীরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০
কী বললেন অভিনেত্রী হিনা খান?

কী বললেন অভিনেত্রী হিনা খান? ছবি: সংগৃহীত।

২০২৪ সালে অভিনেত্রী হিনা খান জানতে পারেন তিনি ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপি শুরু হওয়ার পরে চুল পড়ে যায়। তাই তার আগে নিজেই নিজের চুল কেটে দিয়েছিলেন তিনি। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ অভিনেত্রী। বিয়ে করেছেন নিজের মনের মানুষকে। জীবনের পুরনো ছন্দে ফিরছেন ধীরে ধীরে। যখন প্রথম এই রোগের কথা জানতে পারেন, তখন কী করেছিলেন অভিনেত্রী?

Advertisement

মাঝে মাঝেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে। এ বার অভিনেত্রী জবাব দিলেন, “আমরা বিষয়টাকে যতটা সহজ দেখাই, তা অতটাও সহজ নয়। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছিল। যখন প্রথম ক্যানসারের কথা জানতে পারি, সে সময়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। ভেঙে পড়িনি। বরং অর্ডার করেছিলাম নিজের প্রিয় খাবার। ফালুদা খেতে আমি খুব ভালবাসি। সেটাই অর্ডার করে খেয়েছিলাম। আমার বাকি যাত্রা তো সবারই জানা।”

উল্লেখ্য, এই অসুস্থতার মাঝেই প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন অভিনেত্রী। একেবারে সাদামাঠা ভাবেই বিয়ে সারেন তাঁরা। দু’জনে রংমিলান্তি করে পোশাক পরেছিলেন। হাতে ছিল বড় হিরের আংটি। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি। কলকাতার ব্যবসায়ী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রথম ধারাবাহিকেই মন দেওয়া-নেওয়া হয়ে যায় অভিনেত্রীর। তাঁর দুঃসময় সারা ক্ষণ পাশে ছিলেন রকি।

Advertisement
আরও পড়ুন