Jeetu Kamal

বিতর্ক অতীত! এ বার বড় পদক্ষেপ অভিনেতা জীতু কমলের, নতুন কী সিদ্ধান্ত নিলেন নায়ক?

টলিপাড়ার নায়কদের প্রযোজক হওয়ার খবর নতুন নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, যিশু সেনগুপ্ত-সহ অনেকেরই নিজেদের প্রযোজনা সংস্থা রয়েছে। এ বার নাকি সেই পথেই জীতু কমল?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১২:৩৭
নতুন সিদ্ধান্ত জীতু কমলের?

নতুন সিদ্ধান্ত জীতু কমলের? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে অভিনেতা জীতু কমলকে নিয়ে বিপুল আলোচনা হয়েছে। প্রযোজক-পরিচালক বনাম নায়কের তরজাও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সব বিতর্কের মাঝে এ বার নাকি নতুন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা জীতু। শোনা যাচ্ছে, এ বার নিজের প্রযোজনা সংস্থা খোলার পরিকল্পনা করে ফেলেছেন অভিনেতা।

Advertisement

টলিপাড়ার নায়কদের প্রযোজক হওয়ার খবর নতুন নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, যিশু সেনগুপ্ত-সহ অনেকেরই নিজেদের প্রযোজনা সংস্থা রয়েছে। এ বার সেই তালিকায় নাকি যুক্ত হতে চলেছেন জীতু? শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন ‘বাসুকি ফিল্মস্’। নায়ক যে ঈশ্বরভক্ত, সে কথা সকলের জানা। সম্ভবত, সেই বিশ্বাস থেকেই নিজের সংস্থার নামকরণ করেছেন বাসুকি। শোনা যাচ্ছে, ইতিমধ্যে রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে। সূত্র বলছে, শীঘ্রই নায়ক ঘোষণা করবেন তাঁর নতুন পরিকল্পনার কথা।

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে নায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি অধরা। এই মুহূর্তে জীতুকে দর্শক দেখছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। ছোটপর্দায় এমনিই শুটিংয়ের বিপুল চাপ। তার মধ্যে এই নতুন পরিকল্পনা কবে, কী ভাবে করলেন? সেই প্রশ্নই সবার মনে। ইতিমধ্যে পর্দায় জীতু এবং শিরিন পালের জুটি দর্শকের নজর কেড়েছে। নায়কের নতুন প্রযোজনা সংস্থার তরফে কি দর্শক উপহার পাবে এমনই নতুন কোনও জুটি? সবটাই সময় বলবে।

Advertisement
আরও পড়ুন