Tollywood Gossip

টলিপাড়ার আলোচিত গায়িকার প্রেমে হাবুডুবু পরিচালক! শিল্পী অবশ্য রাজি নন, দড়ি টানাটানিতে শেষে কী হল?

পরিচালককে মন দিতে নারাজ গায়িকা। তিনি অন্য কারও প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এ দিকে পরিচালক নাকি নাছোড়বান্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২০:১৮
গায়িকার প্রেমে হাবুডুবু পরিচালক?

গায়িকার প্রেমে হাবুডুবু পরিচালক? ছবি: সংগৃহীত।

পরিচালকের জীবন নাকি নায়ক-নায়িকাদের থেকেও রঙিন। টলিপাড়ার অন্দরের আলোচনা এমনই। তিনি অবশ্য কোনও দিনই প্রকাশ্যে এ সব স্বীকার করেন না। বরং হেসে উড়িয়েই দেন। শোনা গিয়েছে, সম্প্রতি এক গায়িকার প্রেমে মজেছেন পরিচালক। তা নিয়েই নাকি চলছে দড়ি টানাটানি।

Advertisement

পরিচালককে মন দিতে নারাজ গায়িকা। তিনি অন্য কারও প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এ দিকে পরিচালক নাকি নাছোড়বান্দা। কয়েক মাস আগে নাকি তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। যদিও সবটাই নাকি ঘটেছে চুপচাপ। যাতে এই ধরনের কাণ্ড প্রকাশ্যে না আসে তাই মরিয়া চেষ্টা করেছেন গায়িকাও।

অতি কষ্টে পরিচালকের থেকে নাকি রেহাই মিলেছে তাঁর। ইতিমধ্যে গায়িকা তাঁর নিজের প্রেমে মন দিয়েছেন। কিন্তু টলিপাড়ার আলোচিত পরিচালকের মন খুঁতখুঁত করায়, তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি। তাই নাকি সব অস্বস্তি মেটানোর প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন। তিনি নাকি বাড়িতে নিমন্ত্রণও করেছিলেন তাঁকে। সেই নিমন্ত্রণ গায়িকা রক্ষা করেছেন কি না তা অবশ্য এখনও জানা যায়নি। কিন্তু পরিচালক যে এ ধরনের ঝামেলায় আর জড়াতে নারাজ, সেই আলোচনাই চলছে টলিপাড়ার অন্দরে। পরিচালকের ঘনিষ্ঠমহল অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

Advertisement
আরও পড়ুন