Bangladesh incidet

বাংলাদেশে দীপু দাসকে হত্যার ঘটনায় ক্ষোভ জানালেন মুনাওয়ার ফারুকি! মানবিকতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি

ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকেই। ভারত থেকেও এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯
বাংলাদেশ নিয়ে ক্ষোভপ্রকাশ মুনাওয়ারের।

বাংলাদেশ নিয়ে ক্ষোভপ্রকাশ মুনাওয়ারের। ছবি: সংগৃহীত।

উত্তাল বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত সেই দেশ। তার পরে বাংলাদেশে এক সংখ্যালঘু নাগরিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার ঘটনায় রণক্ষেত্র রূপ নিয়েছে বাংলাদেশ। ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকেই। ভারত থেকেও এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবাদ জানিয়েছেন কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি।

Advertisement

একসময়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মুনাওয়ার। ‘বিগ বস্‌’-এ জয়ী হওয়ার পরে তা উদ্‌যাপন করতে মুম্বইয়ের ডোংরির পথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। তিনি বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হত্যার ঘটনার নিন্দা করেছেন। মুনাওয়ার সমাজমাধ্যমে লিখেছেন, “বাংলাদেশে পিটিয়ে মারার ঘটনার সাংঘাতিক ভিডিয়ো দেখে আমি অসুস্থ হয়ে পড়ছি। মানবিকতা নিয়ে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। এটাই কি ধর্মকে রক্ষা করার পদ্ধতি?”

দীপু দাসের হত্যাকারীদের উদ্দেশে মুনাওয়ার লেখেন, “এরা আসলে অমানুষ ও রাক্ষস ছাড়া কিছু নয়। সারা বিশ্ব নীরবে এদের দেখছে। কিন্তু সরব হতে হবে এবং দোষীদের যেন ফাঁসি দেওয়া হয়।”

এই ঘটনার সমালোচনা করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। অসমিয়া অভিনেত্রীও ক্ষোভ উগরে দিয়েছেন। ‘বিগ বস্‌ ১৫’ খ্যাত রাজীব অদাতিয়াও তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “বাংলাদেশে যা হচ্ছে, তা দেখে আমি ভেঙে পড়েছি। গাজ়া হোক বা ইউক্রেন, আমি সব সময়ে মানবতার কথা বলেছি। কিন্তু বাংলাদেশে যা দেখছি তা সাংঘাতিক। এই বিশ্বে শান্তির প্রয়োজন। কোনও ধর্মই আমাদের ধ্বংস ও ক্ষতি করার শিক্ষা দেয় না। এই পরিস্থিতির বদল হতেই হবে।” ধর্ম ও জাতের ঊর্ধে, সকলে মানুষ। মানবিকতা তাই কোনও ভাবেই হারিয়ে ফেলা চলবে না, আকুতি করেছেন রাজীব।

Advertisement
আরও পড়ুন