Social Media Influencer Sayoni Chakraborty Update

২৪ ঘণ্টা আগেও পোষ্যের সঙ্গে আদুরে ভিডিয়ো পোস্ট, মগরায় আকস্মিক মৃত্যু নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর

মগরার বাসিন্দা সায়নী সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করেছেন। খবর পাওয়া গিয়েছে, প্রেমঘটিত সমস্যা থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১১:১৯
আকস্মিক মৃত্যু নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর।

আকস্মিক মৃত্যু নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার মধ্যরাতের ঘটনা। নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর খবরে তোলপাড় সমাজমাধ্যম। মগরার বাসিন্দা সায়নী সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করেছেন। খবর পাওয়া গিয়েছে, প্রেমঘটিত সমস্যা থেকেই নাকি চরম সিদ্ধান্ত নেন তিনি। সমাজমাধ্যমে সায়নী এবং তাঁর মা মলি চক্রবর্তীর ভিডিয়ো প্রায় নিয়মিত দেখা যায়। তাঁরা যে পোষ্যপ্রেমী তা-ও স্পষ্ট। ২৪ ঘণ্টা আগেও পোষ্য গরু সুন্দরী-কে নিয়ে ভিডিয়ো পোস্ট করেছিলেন সায়নী।

Advertisement

আচমকা কী ঘটল? পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সায়নীর ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মগরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বলে খবর। সেই সম্পর্কে টানাপড়েনের কারণেই নাকি চরম সিদ্ধান্ত নেন।

হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মগরা থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। শুক্রবার সকাল ১১ টা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি। যদিও তারা অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। কী কারণে এমন পদক্ষেপ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন