Sudha Chandran

‘দেবীর অংশ শরীরে প্রবেশ করে, ক্লান্ত হয়ে পড়ি’, সেই দিন ঠিক কী কী ‘অদ্ভুত’ ঘটেছিল? মুখ খুললেন সুধা

এক পুজোর আসরে ভজন শুনতে শুনতে অদ্ভুত আচরণ করছিলেন সুধা। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়েছিল। তাঁকে এক ব্যক্তি সামাল দিতে গেলে তিনি কামড়াতে পর্যন্ত যাচ্ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০
সুধা চন্দ্রন মুখ খুললেন।

সুধা চন্দ্রন মুখ খুললেন। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই সুধা চন্দ্রনকে দেখে আঁতকে উঠেছিলেন তাঁর অনুরাগীরা। অসুস্থ হয়ে পড়েছেন, না কি কোনও অতিন্দ্রীয় শক্তির প্রভাব, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে মুখ খুললেন সুধা। তাঁর অনুমান, ঐশ্বরিক কোনও শক্তির একাংশ তাঁর মধ্যে হয়তো প্রবেশ করেছিল। সেই সময়ে ঠিক কী কী ঘটে গিয়েছিল, মনে করে জানালেন বর্ষীয়ান অভিনেত্রী।

Advertisement

এ্ক পুজোর আসরে ভজন শুনতে শুনতে অদ্ভুত আচরণ করছিলেন সুধা। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়েছিল। তাঁকে এক ব্যক্তি সামাল দিতে গেলে তিনি কামড়াতে পর্যন্ত যাচ্ছিলেন। সুধা বলেছেন, “সত্যিই আমার মনে নেই, তখন আমার কী হয়েছিল। বলব না, দেবী আমার মধ্যে প্রবেশ করেছিলেন। তা হলে আমার সারা শরীর ফেটে যেত। কারণ তাঁর অসীম শক্তি, যা মানুষ বহন করতে পারবে না। হয়তো তাঁর একাংশ আশীর্বাদ হিসাবে আমার মধ্যে প্রবেশ করেছিল। আবার এমন না-ও হতে পারে। তবে আমি এমনটাই বিশ্বাস করি।”

ওই ঘটনার পরে ক্লান্ত হয়ে গিয়েছিলেন সুধা। তাঁর কথায়, “শরীরে এক অদ্ভুত শক্তি ঢুকে গিয়েছিল। খুব ক্লান্ত হয়ে পড়ি। পরে শুনেছি, আমি নাকি ৬-৭ মিনিটের মধ্যে চার লিটার জল পান করেছি। কোনও মানুষের পক্ষে এটা সম্ভব? আমার স্বামী বলেছেন, আমি নাকি জল পান করার জন্য পাগল হয়ে উঠেছিলাম।”

এই ঘটনা নিয়ে কটাক্ষও শুনতে হয়েছিল সুধাকে। অনেকে দাবি করেছিলেন, সুধা হয়তো মদ্যপান করেছেন। সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমি এদের কথা শুনে হাসতেই পারি মাত্র।” অনেকে বলেছিলেন, “সবই নাটক।” সুধা বলেছেন, “এই নাটক করে আমি কী পাব! মানুষ বিশ্বাস না করলে কিছু করার নেই।”

Advertisement
আরও পড়ুন