Sunny Deol Wife

বরাবর অন্তরালে সানি-পত্নী! পূজা কি অভিনেতার নির্দেশে দেখা দিতেন না? এত বছর পরে সত্যিটা প্রকাশ্যে

সানি তাঁর দাম্পত্যজীবন নিয়ে কোনওদিন কোনও কথা বলেননি। এই প্রথম বার স্ত্রী পূজার সঙ্গে ছবি তুলতে সম্মতি দিলেন সানি। তবে কি সানির নির্দেশেই আড়ালে ছিলেন পূজা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ২০:৪৫
Sunny Deol Click Photograph With his Wife pooja deol also disclose if there any restriction on His wife

কেন এত বছর আড়ালে ছিলেন সানির স্ত্রী? ছবি: সংগৃহীত।

১৯৮৩ সালে সানি দেওলের প্রথম ছবি ‘বেতাব’ মুক্তি পায়। সেই সময় এই ছবিতে তাঁর সহ-অভিনেত্রী অমৃতা সিংহের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। তার ঠিক এক বছর বাদে লন্ডননিবাসী পূজার সঙ্গে বিয়ে হয় সানির। একটি পত্রিকায় অভিনেতার বিয়ের ছবি প্রকাশিত হলেও সেই খবর পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন অভিনেতা। তার পর থেকে সানি বিবাহিত কি না, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এর মাঝেই ১৯৯০ সালে জন্ম হয় সানি-পূজার প্রথম সন্তান কর্ণের। যদিও সানি তাঁর দাম্পত্যজীবন নিয়ে কখনও টুঁ শব্দ করেননি। এই প্রথম বার স্ত্রী পূজার সঙ্গে ছবি তুলতে সম্মতি দেন সানি। তবে কি সানির নির্দেশেই এতদিন আড়ালে ছিলেন পূজা?

Advertisement

সানির দীর্ঘ অভিনয় জীবনে কখনও কোনও পার্টি কিংবা সিনেমার প্রিমিয়ারে দেখা যায়নি পূজাকে। প্রথম বার ছেলের বিয়েতে পরিবারের সঙ্গে দেখা মিলল তারকা-পত্নীর। তাও সে ভাবে একসঙ্গে নয়। অভিনেতা অবশ্য মুম্বই বিমানবন্দরে স্ত্রীকে সঙ্গে করেই গাড়ি থেকে নামেন। ছবিশিকারিরা ছবি তোলার অনুমতি চাইলে, আপত্তিও করেননি।

এক সাক্ষাৎকারে সানি জানান, স্ত্রীর এই আড়ালে থাকার পিছনে তাঁর কোনও হাত নেই। এই জীবনটা পূজা নিজেই বেছে নিয়েছেন। সানির কথায়, ‘‘ আমি কিংবা আমার বাবা কখনও আমাদের স্ত্রীদের আড়ালে থাকতে বলিনি। আমরা আমাদের বাড়ির মহিলাদের উপরে কোনও ধরনের নিয়ম বিধি নিষেধ দিইনি।’’ সানি জানান, পূজার কখনও প্রচারের আলোয় আসার ইচ্ছে ছিল না। অভিনেত্রী হতে গিয়েও তাই লেখালেখিই জীবিকা হিসাবে বেছে নেন।

Advertisement
আরও পড়ুন