Upcoming web series

কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে সুস্মিতা! জটিল খুনের রহস্যভেদ করবেন পুলিশ আধিকারিক প্রিয়াঙ্কা?

রানা সিংহের স্ত্রীর চরিত্রের নাম রাধিকা। অভিনয় করেছেন সুস্মিতা দে। রাধিকাও পুলিশের সন্দেহের তালিকায়। সুস্মিতার বোন দেবিকার চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৭:০১
কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে সুস্মিতা দে, পুলিশের চরিত্রে প্রিয়াঙ্কা।

কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে সুস্মিতা দে, পুলিশের চরিত্রে প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত।

কে অপরাধী আর কে নির্দোষ? এই প্রশ্নের উত্তর বার বার ঢাকা পড়ে যায় অদিতি রায়ের আসন্ন ওয়েব সিরিজ় ‘কুহেলি’তে। এই সিরিজ়ের পরতে পরতে বিশেষ ভূমিকা পালন করে কুয়াশা। গল্পের কেন্দ্রে এসপি রানা সিংহের মৃত্যু।

Advertisement

প্রথমে আত্মহত্যা মনে করা হলেও পরে দেখা যায়, পরে জানা যায় হত্যা করা হয়েছে রানা সিংহকে। তার মৃত্যুতে শোকগ্রস্ত গোটা এলাকা। ক্রমে সন্দেহের তির ছুটে যায় তার কাছের মানুষদের দিকেও। যারা শোকাচ্ছন্ন হয়ে ছিল, তারাও সেই সন্দেহভাজনদের তালিকায়। রানা সিংহের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন।

বিশেষ চরিত্রে রয়েছে ঋদ্ধিমা ও অঙ্গনা।

বিশেষ চরিত্রে রয়েছে ঋদ্ধিমা ও অঙ্গনা। ছবি: সংগৃহীত।

রানা সিংহের স্ত্রীর চরিত্রের নাম রাধিকা। অভিনয় করেছেন সুস্মিতা দে। রাধিকাও পুলিশের সন্দেহের তালিকায়। সুস্মিতার বোন দেবিকার চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ। দেবিকা সব সময়েই যেন কিছু লুকিয়ে রাখে। ক্রমশ বোঝা যায়, কেউ পুরোপুরি নির্দোষ নয়। কেউ আবার সরাসরি অপরাধীও নয়।

রহস্যের উদ্‌ঘাটন করতে প্রবেশ হয় ডিএসপি অগ্নি বসুর। এই চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার।

এই সিরিজ়ে পরিচালক অদিতি রায় এমন এক জগৎ তৈরি করেছেন, যেখানে কুয়াশাই গল্পের অন্যতম অংশ হয়ে ওঠে। এখানে নিশ্চিত কিছু নেই। সত্য বার বার বদলে যায়। আর সন্দেহের দৃষ্টি এক মুখ থেকে অন্য মুখে ঘুরে বেড়ায়।

এই ওয়েব সিরিজ়ে প্রায় প্রত্যেককেই নতুন ধরনের চরিত্রে তুলে ধরেছেন পরিচালক। রাধিকা ও দেবিকার সবচেয়ে ছোট বোন ঈশিকার চরিত্রে অভিনয় করেছেন অঙ্গনা রায়। তাঁর চরিত্রেও রয়েছে ধূসর ছাপ। তিন বোনের চরিত্রেও নানা রং উঠে আসে।

Advertisement
আরও পড়ুন