Tanya Mittal

শাড়ি নিয়ে মন্তব্য করতেই ফাঁপরে তান্যা! স্কার্ট পরার ইচ্ছা প্রকাশ করতেই ধেয়ে এল কটাক্ষ

সমাজমাধ্যমে শাড়ি পরার ভিডিয়ো করেই লোকের ফোনে ফোনে ঘুরে বেড়ান তান্যা। এ বার সেই শাড়িতেই নাকি অনীহা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৬
তান্যা মিত্তল।

তান্যা মিত্তল। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ১৯’-এর অন্যতম আলোচিত প্রতিযোগী তান্যা মিত্তল। তিনি নাকি বিরাট বিলাসবহুল বাড়ির মালকিন। তাঁর চারপাশে দেড়শো দেহরক্ষী ঘোরাফেরা করেন। মিষ্টি খেতে দুবাই যান, রূপচর্চা করতে যান কোরিয়ায়। কফি খান তাজমহলের বাগানে বসে। এমনই নানা দাবি করেছিলেন তান্যা। সেই নিয়ে নানা কটাক্ষ-সমালোচনাও সহ্য করেছেন তিনি। এ বার নতুন দাবি তান্যার, তিনি নাকি পাশ্চাত্যের পোশাক পরতে চান। কিন্তু, তাঁকে শাড়ি পরতে হয় এই সমাজের জন্য।

Advertisement

মহাকুম্ভ পরিদর্শনের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই পরেই নেটপাড়ার ‘নয়নের মণি’ হয়ে উঠেছিলেন গ্বালিয়রের উদ্যোগপতি তান্যা। তার পরেই ডাক মেলে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস‌্‌’ থেকে। উদ্যোগপতি হওয়ার পাশাপাশি তান্যা এক জন আধ্যাত্মিক বিষয়স্রষ্টা হিসাবেও পরিচিতি দেন নিজের। সমাজমাধ্যমে শাড়ি পরার ভিডিয়ো ভাগ করেই প্রায় লোকের ফোনে ফোনে ঘুরে বেড়ান তান্যা। এ বার সেই শাড়িতেই নাকি অনীহা তাঁর।

তান্যা বলেন, ‘‘আমি আসলে ফ্রক, স্কার্ট এ সব পরতে চাই। শাড়ি পরতে চাই না। কিন্তু, এই সমাজ আমাকে মেনে নেবে না, তাই শাড়ি পরতে হয়।’’ তান্যার এ হেন কথা শুনেই প্রায় ফুঁসে ওঠে নেটপাড়া। নেটাগরিকদের একটা অংশের দাবি, প্রথমে তিনি এ সব মন্তব্য করে ভাইরাল হন। তার পরে যখন লোকে কটাক্ষ করে, তখন কান্নাকাটি করে সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। অনেকেই তান্যাকে বলেন, ‘‘যা ইচ্ছে পরুন না! শুধু সহানুভূতি কুড়িয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না।’’ ‘বিগ বস্’-এর ঘরে থাকাকালীন ও বাইরে বেরিয়েও প্রতিনিয়ত ট্রোল্‌ড হচ্ছেন তান্যা। এ বার পোশাক নিয়ে বিতর্কের মুখে তিনি।

Advertisement
আরও পড়ুন