Tahalapathy Vijay Son

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে তলপতি বিজয়, শপথ নিতেই কী পদক্ষেপ করলেন অভিনেতার ছেলে?

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম দিন তলপতির। এর মাঝেই নতুন বিপত্তি। অভিনেতার ছেলে জেসন বাবার বিরুদ্ধে করলেন কোন পদক্ষেপ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৭:৩৫
Thalapathy Vijay\\\\\\\'s Son Jason Sanjay Drops \\\\\\\'V\\\\\\\' From His Signature after his Oath Taking Ceremony

ছেলে জেসনের সঙ্গে তলপতি বিজয়। ছবি: সংগৃহীত।

১১ মে রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তলপতি বিজয়। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজয়ের মা-বাবা থেকে আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন। দর্শকাসনের একেবারে প্রথম সারিতে বসেন তৃষা। বিজয়ের শপথবাক্য পাঠের সময়ে চোখ ছল ছল করে ওঠে তৃষার। যদিও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম দিন বিজয়ের। এর মাঝেই নতুন বিপত্তি। অভিনেতার ছেলে জেসন বাবার বিরুদ্ধে করলেন পদক্ষেপ।

Advertisement

এক দিকে ধীরে ধীরে জোরালো হচ্ছে তৃষার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন। সেই সময়েই পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে অভিনেতার। বিজয় মনোয়ন জমা দেওয়ার পর তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। ১৯৯৯ সালের ২৫ অগস্ট সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয়-সঙ্গীতা। ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ২০২৩ সালে সম্পর্ক যেন আরও খারাপ হয়। এখন বিবাহবিচ্ছেদের অপেক্ষায় একদা আলোচিত তারকাদম্পতি। এরই মাঝে নিজের নামের পাশ থেকে বিজয় নামটি সরিয়েছেন তাঁর পুত্র। বাবাকে সমাজমাধ্যম থেকে ‘আনফলো’ও করেন। এ বার আরও এক ধাপ এগোলেন তিনি।

এতদিন তলপতির পুত্র নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিতেন। কিন্তু, রবিবারের পর জেসন নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে করলেন ‘এস’। এটা তাঁর মায়ের নামের আদ্যক্ষর। জেসন যে এই অবস্থায় পুরোপুরি ভাবে নিজের মায়ের পাশে রয়েছেন, সেই ইঙ্গিতই দিলেন।

Advertisement
আরও পড়ুন