Urvashi Rautela

‘মনের ভিতরে একটা ভয়ে যেন কুঁকড়ে যাচ্ছি আমি’! ফের কী হল ঊর্বশীর সঙ্গে?

কখনও নিজের নামে মন্দিরের কথা বলে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন। কখনও আবার কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে তির্যক মন্তব্যের মুখে পড়েছেন। হঠাৎ কোন ভয় ঘিরে ধরেছে ঊর্বশীকে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:৫৯
Urvashi Rautela Shares Note As She Leaves Kuwait Amid Middle East Tensions

কী কারণে ভয় পাচ্ছেন ঊর্বশী? ছবি: সংগৃহীত।

ঊর্বশী রৌতেলা মুখ খুললেই বিতর্ক। কখনও নিজের নামে মন্দিরের কথা বলে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন। কখনও আবার কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে তির্যক মন্তব্যের মুখে পড়েছেন। সম্প্রতি নিজের ৩২তম জন্মদিনে হিরে বসানো কেক কেটে উদ্‌যাপন করেন। তার পরেই লেখেন, একটা ভয় যেন ভিতর থেকে কুঁকড়ে দিচ্ছে তাঁকে।

Advertisement

হাতে বড় সংস্থার ছবি না-ই থাকতে পারে। তবে নায়িকার ব্যস্ততার অন্ত নেই। এর মাঝে নিয়মিত বিদেশেও গিয়েছেন। তার মধ্যে একাধিক বার দুবাইও গিয়েছেন। সেখানকার মঞ্চে অনুষ্ঠান করেছেন। সম্প্রতি নায়িকা জানান, পশ্চিম এশিয়ার দেশগুলিতে তাঁর প্রচুর ভক্তের বাস। এই মুহূর্তে সেখানেই অস্থির অবস্থা। সেখানকার দেশগুলি একে অপরের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। আর এই পরিস্থিতি তাঁর মনের উপরেও প্রভাব ফেলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে তিনি কুয়েতে ছিলেন। ভারতে ফেরার বিমানে ওঠার সময় তাঁর চোখ ছলছল করে ওঠে। ঊর্বশী একেবারে নিরাপদে ভারতে ফিরেছেন। তবে তিনি বলেন, ‘‘যখন বিমানে উঠলাম, তখনও ঠিক ছিলাম। কিন্তু বিমান আকাশে উড়তেই যেন একটা ভয় ঘিরে ধরে। কী জানি কী হল! ভীষণ ভয় পেতে শুরু করলাম। বলা ভাল, ভয়ে কাঁপছিলাম। আসলে ভীষণ উদ্বেগে আছি, চিন্তায় আছি।’’

Advertisement
আরও পড়ুন