Amitabh Bachchan

‘একে একে সবাই চলে যাচ্ছে’, কাছের মানুষকে হারালেন অমিতাভ! ফের ভেঙে পড়লেন বর্ষীয়ান তারকা

ধর্মেন্দ্রকে হারিয়ে ভেঙে পড়েছিলেন বর্ষীয়ান তারকা। চোখে জলও দেখা গিয়েছিল অমিতাভের চোখে। তিন মাস পরে ফের শোকাচ্ছন্ন অমিতাভ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২০:৪১
কাকে হারালেন অমিতাভ?

কাকে হারালেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই প্রিয় বন্ধু তথা সহ-অভিনেতা ধর্মেন্দ্রকে হারিয়েছেন অমিতাভ বচ্চন। ভেঙে পড়েছিলেন বর্ষীয়ান তারকা। চোখে জল দেখা গিয়েছিল অমিতাভের চোখে। তিন মাস পরে ফের শোকাচ্ছন্ন অমিতাভ। স্নেহ ও হাস্যরসে ভরা এক কাছের মানুষকে হারালেন বিগ বি। সমাজমাধ্যমে শোক উজাড় করলেন অমিতাভ। অনুরাগীরাও তাঁকে সমবেদনা জানালেন।

Advertisement

অভিনেতা তাঁর এক খুব প্রিয় বন্ধুকে হারিয়েছেন। মৃত্যুর খবর পেতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার নিজের বন্ধুকে স্মরণ করে একটি লেখা পোস্ট করেন। প্রয়াত বন্ধুর প্রশংসা করে অমিতাভ লিখেছেন, তাঁর বন্ধু সব সময়ে কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসার পথ খুঁজে নিতেন এবং তিনি স্নেহ ও হাস্যরসে ভরা একজন মানুষ ছিলেন।

অমিতাভ লিখেছেন, “আর একজন প্রিয় বন্ধুকে হারালাম। তিনি ছিলেন প্রচুর স্নেহ ও হাস্যরসে ভরা একজন মানুষ।” তিনি আরও লিখেছেন, “যে কোনও পরিস্থিতিতে ওর উপস্থিতি ছিল খুব জোরালো। সবচেয়ে কঠিন সমস্যারও সমাধান খুঁজে নিতেন তিনি। সব সময় মুখে হাসি থাকত। ভাবতেই পারছি না ও আর নেই। একে একে সবাই চলে যাচ্ছ।”

এই পোস্টের পরে অমিতাভের ভক্তরাও শোকপ্রকাশ করেছেন। একজন লিখেছেন, “ঈশ্বর আপনাকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। আপনার প্রিয় বন্ধুর আত্মা যেন শান্তি পায়।” আর একজন লিখেছেন,“আপনার বন্ধুর মৃত্যুর খবরে আমি খুব দুঃখিত। আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং এই কঠিন সময়ে আপনাকে শক্তি দিন।”

গত বছর অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যু হলে তাঁকে নিয়েও দীর্ঘ পোস্ট লিখেছিলেন অমিতাভ। এক জায়গায় তিনি লিখেছিলেন, “ধরমজি ছিলেন মহান মানুষ। শুধু তাঁর শক্তিশালী উপস্থিতির জন্য নয়, তাঁর বড় মনের জন্য এবং সহজ সরল স্বভাবের জন্যও তিনি সবার কাছে প্রিয় ছিলেন।”

Advertisement
আরও পড়ুন