Katrina Kaif Son

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা! সন্তানকে নিয়ে কোন অনুরোধ তারকাদম্পতির?

অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ভিকি-ক্যাটের সন্তানকে দেখার জন্য। অবশেষে বিহানকে প্রকাশ্যে আনলেন তারকাদম্পতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৬:৩৩
ভিকি-ক্যাটরিনা একসঙ্গে।

ভিকি-ক্যাটরিনা একসঙ্গে। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের নভেম্বর মাসে পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কইফ। তার পর থেকে সে ভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। মাঝেমধ্যে উৎসবের দিনে পরিবারের সঙ্গে ছবি ভাগ করে নেন, এটুকুই। চেহারায় বেশ বদল এসেছে নতুন মায়ের। খানিক ওজনও বৃদ্ধি পেয়েছে। যদিও অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ভিকি-ক্যাটের সন্তানকে দেখার জন্য। অবশেষে বিহানকে প্রকাশ্যে আনলেন তারকাদম্পতি।

Advertisement

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পুত্রকে নিয়ে নামতে দেখা যায় তাঁদের। ছেলেকে বুকে জাপটে ছিলেন অভিনেত্রী। ক্যাটরিনাকে দেখামাত্রই ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তবে আলোকচিত্রীদের তিনি অনুরোধ করেন, ছেলের ছবি না তোলার জন্য। কথা রাখেন তাঁরাও। তবে, আলোকচিত্রীদের সঙ্গে ছেলের আলাপ করিয়ে দেন অভিনেত্রী।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের পুত্র বিহান এল প্রকাশ্যে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের পুত্র বিহান এল প্রকাশ্যে।

সবে সাত মাস বয়স ছেলের। এরই মধ্যে তাকে নিয়ে ঘুরতে গেলেন তারকাদম্পতি। ছবিশিকারিদের ছেলের মুখ দেখালেও সকলের সামনে আনেননি বিহানকে। তারকারা সাধারণত বছরপূর্তির পরেই সন্তানকে সামনে আনেন। চল রয়েছে তেমনই। তেমনই করেছিলেন রণবীর-আলিয়া। এমনকি মেয়ে দুয়াকেও এক বছর বয়স হওয়ার পরেই প্রকাশ্যে আনেন দীপিকাও। গুঞ্জন, ভিকি-ক্যাটও ছেলের মুখ দেখাতে পারেন আরও মাসছয়েক বাদে।

Advertisement
আরও পড়ুন