vishal dadlani

‘ধুরন্ধর ২’-এর কড়া সমালোচনা করতেই ছড়িয়ে পড়ল ভিডিয়ো, বিশালের ‘পাকিস্তান-যোগ’ প্রমাণের চেষ্টা!

‘ধুরন্ধর’-এর সমালোচনা, তার পরেই বিশালের সঙ্গে পাক সাংবাদিক ও আইএসআইয়ের এক সহযোগী সাফিনা খানের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৮:৪৮
Vishal Dadlani shares angry reaction on Dhurandhar 2 his video went viral With pak journalist safina khan

‘ধুরন্ধর’- এর সমালোচনা করতেই বিপাকে বিশাল! ছবি: সংগৃহীত।

বলিউডের খ্যাতনামী সঙ্গীত পরিচালক বিশাল দদলানি। এমনিতেই দক্ষিণপন্থী রাজনীতির বিরোধিতা করেন বলে খ্যাতি আছে তাঁর। সম্প্রতি ‘ধুরন্ধর ২’ ছবি মুক্তির পর এই ছবিকে ‘হাস্যকর’ আখ্যা দেন বিশাল। এর পরই বিশালের সঙ্গে পাক সাংবাদিক ও আইএসআইয়ের এক সহযোগী সাফিনা খানের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

Advertisement

আদিত্য ধর পরিচালিত এই ছবি দেখার পর বিশাল লেখেন, ‘‘মজার জন্য সিনেমা দেখুন। কিন্তু, তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎসের উপরেই বিশ্বাস করুন।’’ এই সিনেমায় নোটবন্দি নিয়ে যে অংশটি রয়েছে সেটাকে ‘কল্পনাপ্রসূত’ বলে কটাক্ষ করে তিনি লেখেন, ‘‘চারদিকে ছড়িয়ে পড়া নতুন সব ভুল তথ্যের প্রেক্ষিতে এটা মনে রাখা জরুরি যে... সিনেমা শুধুই বিনোদন। সত্য তো সত্যই, তা সে যা-ই হোক না কেন।’’ তার পরেই বিশালের সঙ্গে সাফিনা খানের এই ভিডিয়ো ভাইরাল।

ভিডিয়োটি সাম্প্রতিক, না কি পুরনো, তা এখনও জানা যায়নি। তবে ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিশাল ও সাফিনা সাধারণ কথাবার্তা বলছেন। সাফিনা বলেন, ‘‘ইনি একজন নামকরা মানুষ! ভাইরাল হওয়া সমস্ত গান ও মিউজ়িকের জন্য ইনিই বলিউডের প্রধান চরিত্র।’’

যদিও বিশাল এখনও পর্যন্ত এই ভিডিয়ো প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু নেটপাড়ার একাংশ ইতিমধ্যেই বিশালের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন।

Advertisement
আরও পড়ুন