TRP Rating

ভোটের আবহে ছোটপর্দায় মন্দা! একধাক্কায় অনেকটা নম্বর কমল প্রায় সব কাহিনির, শীর্ষে রয়েছে কোন ধারাবাহিক?

এই সপ্তাহে আবার প্রথম স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। আগের সপ্তাহে এই কাহিনিকে টেক্কা দিয়ে আবার নিজের স্থানে ফিরে গিয়েছিল ‘পরিণীতা’।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩২
এই সপ্তাহে শীর্ষে রইল কোন ধারাবাহিক?

এই সপ্তাহে শীর্ষে রইল কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

রাজ্যে ভোট শুরু হয়ে গিয়েছে। সবার চোখ এখন শুধুই খবরে। এই অবস্থায় ছোটপর্দার হালহকিকত কেমন? টিআরপি-তে কি তবে মন্দা? চলতি সপ্তাহের টিআরপি-তে এর খানিক প্রভাব আন্দাজ করা যায়। বিধানসভা নির্বাচনের জন্য এই সপ্তাহেও প্রায় সব ধারাবাহিকের নম্বর কমেছে। এমনিই বেশ কিছু সপ্তাহে ওলট-পালট হয়ে গিয়েছে সব কাহিনির নম্বর। এই সপ্তাহে শীর্ষে রয়েছে কোন ধারাবাহিক?

Advertisement

এই সপ্তাহে আবার প্রথম স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। আগের সপ্তাহে এই কাহিনিকে টেক্কা দিয়ে নিজের স্থান ফিরে পেয়েছিল ‘পরিণীতা’। কিন্তু এই সপ্তাহে চিত্রটা একদম আলাদা। ৫.৬ পেয়ে প্রথমে রয়েছে পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় অভিনীত ধারাবাহিক। দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ‘পরিণীতা’র রায়ান-পারুল। তাদের প্রাপ্ত নম্বর ৫.৪।

বরং আগের চেয়ে নম্বর অনেকটাই কমে গিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের। শুরুর দিন থেকে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর ধারাবাহিক নিয়ে দর্শকের উত্তেজনা বেশি ছিল। এই কাহিনি দর্শকের নজর কেড়েছিল। কিন্তু সময়ের সঙ্গে এই কাহিনিরও নম্বর কমছে। এই সপ্তাহে ৫.৩ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। কাহিনিতে বড় বোনের প্রেমের দিক শুরু হতেই কি একটু নম্বর কমল? ‘রাফ এ্যান্ড টাফ’ নিশাকেই কি বেশি পছন্দ দর্শকের? এই সপ্তাহে তারা পেয়েছে ৫.১। আর ৫.০ পেয়ে পঞ্চমে রয়েছে ‘কুসুম’।

Advertisement
আরও পড়ুন