TRP Rating

নানা বিতর্ক পেরিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিল ‘কনে দেখা আলো’, টিআরপি তালিকায় ঘটল বড় বদল!

এত বদলের মাঝে লক্ষণীয় হল ধারাবাহিকগুলির প্রাপ্ত নম্বর। কোনও কাহিনিই চারের গণ্ডি পার করেনি। প্রথম স্থানে থাকা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৭।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৪:৫৫
টিআরপি প্রতিযোগিতায় এগিয়ে ‘কনে দেখা আলো’।

টিআরপি প্রতিযোগিতায় এগিয়ে ‘কনে দেখা আলো’। ছবি: সংগৃহীত।

রাজ্যে পালাবদল। এই বদলের মাঝে টিআরপি তালিকাতেও বড় বদল। পুরনো জায়গা ফিরে পেল পরশুরাম। আবার কিছু কাহিনি ছিটকে গেল প্রথম পাঁচ থেকে। এত বদলের মাঝে লক্ষণীয় হল, ধারাবাহিকের প্রাপ্ত নম্বর। চলতি সপ্তাহে কোনও কাহিনিই চারের গণ্ডি পার করেনি। প্রথম স্থানে থাকা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৭। রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব যে টিআরপি-তেও পড়েছে, তা কিছুটা আন্দাজ করা যায়।

Advertisement

মাঝে অনেক দিন প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছিল ‘পরশুরাম আজকের নায়ক’। অনেক দিন বাদে পরশুরাম-তটিনীর সমীকরণ নিয়ে উচ্ছ্বসিত দর্শক। এই সপ্তাহে তারাই শীর্ষে, পেয়েছে ৪.৭। একই নম্বর পেয়ে প্রথমে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’র কাহিনিও। এমনিতেও গত দু’মাসে তাদের নম্বর আগের চেয়ে বেড়েছে। এমনকি প্রথম তিনে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম তারা। এই সপ্তাহেও তার অন্যথা হয়নি।

এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। রায়ান-পারুলের গল্প সাধারণত প্রথমেই থাকে। কিন্তু, মাঝে একটু নম্বর কমেছিল। এই সপ্তাহে প্রথম স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই কাহিনি। তারা পেয়েছে ৪.৬। তৃতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। তাদের প্রাপ্ত নম্বর ৪.৪। বহু দিন পরে প্রথম পাঁচে উঠে এসেছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র নাম। অনেক দিন হল প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল এই কাহিনি। তবে এই সপ্তাহে এই কাহিনির স্থানবদল লক্ষণীয়। তাদের নম্বর ৪.৩। প্রফেসর বিদ্যার সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। আর পঞ্চম স্থানে রয়েছে ‘কনে দেখা আলো’। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে প্রথম পাঁচে উঠে এসেছে এই কাহিনি। তারা পেয়েছে ৪.২।

Advertisement
আরও পড়ুন