Raw Vegetables Eating

স্বাস্থ্যকর ভেবে সব্জি খাচ্ছেন, কিন্তু অজান্তে পেটের সংক্রমণের ঝুঁকি বাড়ছে! কোন ভুল এড়াতে হবে

সব্জি স্বাস্থ্যকর বটে, কিন্তু কী ভাবে খাওয়া হচ্ছে, তার উপরও খানিক নির্ভর করে। কিছু ক্ষেত্রে তা উল্টে পেটের সংক্রমণ বা হজমের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সব্জি খাওয়ার আগে জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৬
সব্জি খাওয়ার সঠিক নিয়ম জানেন?

সব্জি খাওয়ার সঠিক নিয়ম জানেন? ছবি: সংগৃহীত।

সব্জি মানেই স্বাস্থ্যকর বা স্যালাডের থেকে পুষ্টিকর খাবার দু’টি নেই— এমন ধারণা পোষণ করার মতো ভুল আর দু’টি নেই। সব্জি স্বাস্থ্যকর বটে, কিন্তু কী ভাবে খাওয়া হচ্ছে, তার উপরও খানিক নির্ভর করে। পুষ্টিবিদেরা বলছেন, সব সব্জি কাঁচা খাওয়া নিরাপদ নয়। কিছু ক্ষেত্রে তা উল্টে পেটের সংক্রমণ বা হজমের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই কোন সব্জি কী ভাবে খাওয়া যায়, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য থাকা উচিত।

Advertisement

গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের মতে, একাধিক সব্জিতে অনেক সময়ে অদৃশ্য জীবাণু বা ক্ষতিকর উপাদান লুকিয়ে থাকতে পারে। ঠিক মতো পরিষ্কার না করলে বা রান্না না করলে এগুলি সরাসরি আমাদের শরীরে ঢুকে যেতে পারে। এ ছাড়াও এমন নানা ধরনের সব্জি আছে, যা রান্নার পরেই পুষ্টিকর হিসাবে সুখ্যাত। তাই সব ক্ষেত্রে কাঁচা সব্জি শরীরের পক্ষে ভাল নয়।

কাঁচা সব্জির ক্ষতিকর দিক।

কাঁচা সব্জির ক্ষতিকর দিক। ছবি: সংগৃহীত

৩টি এমন সব্জির নাম উল্লেখ করা হল, যা একেবারেই কাঁচা খাওয়া যায় না

১. ক্যাপসিকাম: স্যালাডে ব্যবহার করা হয় একাধিক বাড়িতে। কিন্তু এর বীজ ও বাইরের অংশে জীবাণু থাকার সম্ভাবনা থাকে। তাই কাঁচা না খেয়ে বীজ ফেলে, ভাল করে ধুয়ে, অল্প রান্না করে খাওয়াই বেশি নিরাপদ।

২. ব্রকোলি: স্বাস্থ্যকর হলেও কাঁচা অবস্থায় এর ফাইবার ও কিছু প্রাকৃতিক উপাদান হজমে অসুবিধা হতে পারে। এতে থাকে কমপ্লেক্স ফাইবার। তা খেলে অনেকের গ্যাস, পেটফাঁপা বা অস্বস্তি তৈরি হয়। কখনও সখনও থাইরয়ে়ড হরমোনের ভারসাম্যও নষ্ট হতে পারে। অল্প ভাপিয়ে নিলে এই উপাদানগুলি ভেঙে যায়, ফলে শরীর সহজে হজম করতে পারে এই সব্জি।

৩. কচুপাতা: কাঁচা কাঁচা কচুপাতা খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এতে থাকা ক্যালশিয়াম অক্সালেট গলায় জ্বালা, চুলকানি থেকে শুরু করে দীর্ঘ মেয়াদে কিডনির সমস্যার কারণও হতে পারে। ঠিক মতো রান্না করলে এই উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায় এবং তখনই সেটি খাওয়ার যোগ্য হয়ে ওঠে।

Advertisement
আরও পড়ুন