Liver Care Tips

লিভারের সমস্যা জানান দেবে পা, কোন লক্ষণ দেখে কী বোঝা যাবে, সতর্ক হবেন কখন

লিভারে সমস্যা হয়েছে তা বোঝা যেতে পারে পায়ের পাতা দেখেও? কোন লক্ষণগুলি একেবারেই অবহেলা করা ঠিক নয়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ২০:০৫
পা দেখেও বোঝা যেতে পারে সমস্যা রয়েছে লিভারে। কী ভাবে?

পা দেখেও বোঝা যেতে পারে সমস্যা রয়েছে লিভারে। কী ভাবে? ছবি:সংগৃহীত।

চোখ যেমন মনের আয়না, তেমনই স্বাস্থ্যের আয়না হতে পারে পায়ের পাতা। দেহের অন্য যে কোনও অংশের থেকে পায়েই রয়েছে সবচেয়ে বেশি স্নায়ু। সারা দেহের অসংখ্য স্নায়ু এসে শেষ হচ্ছে পায়ের পাতাতে। পায়ের পাতা চোখের আড়ালে থাাকলেও শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। ঠিক যেমন লিভার।

Advertisement

লিভার হল শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রোটিন উৎপাদনে, শরীর থেকে দূষিত পদার্থ নিষ্কাশনে লিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লিভারের কার্যকারিতা নষ্ট হলে তার প্রভাব পড়ে সমগ্র শরীরেই। রক্ত সঞ্চালনও বিঘ্নিত হয়। ফলে, পায়ের পাতাতেও তার কিছু প্রতিফলন লক্ষ করা যায়। দিল্লি নিবাসী পেটের রোগের চিকিৎসক অনুজ পাহুজা বলছেন, অনেক সময় সাধারণ কিছু উপসর্গও ইঙ্গিতবাহী হয়।

পা ফোলা: পায়ের পাতা ফুলে যাওয়া নানা সমস্যার ইঙ্গিতবাহী। হার্টের অসুখ, ডায়াবিটিস থাকলে এমনটা হয়। তবে কখনও কখনও তা লিভারের সমস্যার দিকেও ইঙ্গিত করতে পারে। একে বলা হয় ‘পেডাল এডিমা’। লিভার অ্যালবুমিন নামক প্রোটিন ঠিকমতো তৈরি করতে না পারলে কখনও কখনও এমন লক্ষণ দেখা দিতে পারে।

নখ: নখ হলুদ হয়ে যাওয়া, ত্বক হলদেটে দেখানোও লিভারের অসুখের ইঙ্গিত দেয়। জন্ডিস হলে সাধারণত ত্বক, নখ হলুদ হয়ে যায়। চোখও হলুদ দেখায়। প্রাকৃতিক আলোয় এই রঙের তফাত ভাল করে বোঝা যায়।

পায়ের পাতা চুলকানো: ঘন ঘন পায়ের পাতা চুলকাচ্ছে? ত্বকের সংক্রমণ যেমন কারণ হতে পারে, তেমনই লিভারের অসুখের ইঙ্গিতবাহীও হতে পারে এই উপসর্গ। একে বলা হয় কোলেস্ট্যাটিক প্রুরিটাস, লিভারের অসুখের জন্যই পায়ের পাতা চুলকাতে থাকে। রক্তে বাইল সল্ট বা পিত্ত লবণ জমে গেলে এমনটা হতে পারে। এটি অনেক সময় লিভারের অসুখের প্রাথমিক লক্ষণ হতে পারে।

Advertisement
আরও পড়ুন