Exercises for Hypertension

মহিলারাই বেশি ভুগছেন উচ্চ রক্তচাপে, অসুখ সারতে পারে সহজ কিছু যোগাসনেই

জাতীয় পরিবারিক স্বাস্থ্য সমীক্ষার সাম্প্রতিক প্রকাশিত ফলাফল অনুযায়ী, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। জীবনধারার বদলেই এ রোগকে কাবু করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৮:০০
Best Exercises for High Blood Pressure

উচ্চ রক্তচাপ কমানোর সহজ যোগাসন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভারতে কম করেও ৫০ শতাংশ পুরুষ ভুগছেন উচ্চ রক্তচাপের সমস্যায়। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা ৩৬ শতাংশের বেশি। জাতীয় পরিবারিক স্বাস্থ্য সমীক্ষার সাম্প্রতিক প্রকাশিত ফলাফল অনুযায়ী, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সমীক্ষায় আরও দেখা গিয়েছে, কমবয়সিরাও ভুগছেন এই সমস্যায়। ২০ থেকে ৩০ বছর বয়সিদের প্রতি দশ জনের একজন আক্রান্ত উচ্চ রক্তচাপের সমস্যায়।

Advertisement

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন জীবনধারার সঙ্গে সম্পর্কিত অসুখ। এটি নিয়ন্ত্রণে রাখতে হলে জীবনযাপনে বদলই দরকার। সে জন্য কঠোর ডায়েট বা পরিশ্রমের প্রয়োজন নেই। সহজ কিছু যোগাসনেই সমস্যার সমাধান হতে পারে।

ভুজঙ্গাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুই হাত থাকবে কাঁধের দু’পাশে। তার পর শ্বাস টেনে কাঁধ ধীরে ধীরে মাটি থেকে তুলতে চেষ্টা করুন। পেট মাটি থেকে অন্তত ৩-৪ ইঞ্চি ওঠাতে হবে। এই অবস্থানে থাকুন ১০ সেকেন্ড। পারলে আরও বেশি ক্ষণ করতে পারেন। ৪ থেকে ৫ বার এই ভাবে অভ্যাস করুন।

পর্বতাসন

প্রথমে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গিতে ম্যাটের উপর বসুন। খেয়াল রাখুন, কনুই যেন ভাঁজ না হয়। এ বার হাত এবং পায়ের পাতার উপর ভর দিয়ে নিতম্ব উপর দিকে তুলে ধরুন। কিন্তু হাঁটু ভাঁজ হবে না। দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ‘এ’-এর মতো লাগবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তিন থেকে পাঁচ বার এই ব্যায়াম অভ্যাস করুন।

সেতুবন্ধনাসন

প্রথমে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করে পা দুটো নিতম্বের কাছে রাখুন। এ বার ধীরে ধীরে মাটি থেকে কোমর তুলে ধরুন। এ বার দুই হাত টান টান করে, গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন। এই অবস্থানে ১০ সেকেন্ড থাকুন। ৪ থেকে ৫ বার এই ভাবে অভ্যাস করুন।

Advertisement
আরও পড়ুন