Foot Massages

পুজোর মাঝে ঋতুস্রাবের যন্ত্রণায় কাবু? ওষুধ না খেয়েই ব্যথা কমবে ১ টোটকায়

নিয়ম করে পায়ের পাতায় মালিশ করলেও একাধিক শারীরিক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। শুধু পেশির আরাম আর যন্ত্রণা থেকে মুক্তিই নয়, পায়ের পাতার মালিশে শারীরিক এবং মানসিক নানা সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ১৭:৫২
Five health benefits of Foot Massages.

ঋতুস্রাবের ব্যথা থেকে রেহাই পাবেন ওষুধ না খেয়েই। ছবি: সংগৃহীত।

পুজোয় রোজ ঘোরাঘুরি করে ক্লান্ত বোধ করছেন? ক্লান্তি কাটাতে কিন্তু তেল মালিশ দারুণ কার্যকর। আয়ুর্বেদ মতে, শরীরের বিভিন্ন অঙ্গে মালিশ করলে বিভিন্ন রকম ফল হয়। নিয়ম করে পায়ের পাতায় মালিশ করলেও একাধিক শারীরিক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। শুধু পেশির আরাম আর যন্ত্রণা থেকে মুক্তি নয়, পায়ের পাতার মালিশে শারীরিক এবং মানসিক নানা সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

Advertisement

পুজোর ক’দিন ঠাকুর দেখা, পুজোর আয়োজন ইত্যাদি কাজে সারা ক্ষণ ব্যস্ততা তুঙ্গে। তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে ১০ থেকে ১৫ মিনিট নিজের জন্য সময় বার করে পায়ে গরম তেলের মালিশ করলেই পুজোয় চাঙ্গা থাকতে পারেন।

পায়ের পাতায় তেল মালিশ করলে কী কী লাভ হয়?

১) কর্মব্যস্ততার মাঝে ইদানীং মানসিক অবসাদে ভোগেন অনেকেই। আর এই রোগের হাত ধরেই শরীরে বাসা বাঁধে একাধিক অন্য অসুখ। পায়ের তলায় মালিশ করলে দুশ্চিন্তা কমে, মন চনমনে থাকে। রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে ।

২) পুজোয় ঋতুস্রাবের যন্ত্রণা ভোগাচ্ছে? পায়ের তলায় গরম তেল মালিশ করতে পারেন, উপকার পাবেন। মেজাজ বিগড়ে যাওয়া, ঘুম না আসা, অবসাদ— এ সময়ে এ সব স্বাভাবিক। এ ক্ষেত্রেও তেল মালিশ করলে সুফল পাওয়া যায়।

Five health benefits of Foot Massages.

পায়ের পাতার মালিশে শারীরিক এবং মানসিক নানা সমস্যা থেকে রেহাই পেতে পারেন। ছবি: সংগৃহীত।

৩) মাঝেমধ্যেই মাইগ্রেনের ব্যথা কাবু করে? পুজোর ক’দিন অনিয়মের কারণে এই ব্যথা ভোগান্তি হয়ে দাঁড়াতে পারে। এই সমস্যা এড়িয়ে চলতে নিয়মিত পায়ের তলায় তেল মালিশ করুন।

৪) পুজোয় হাঁটাহাঁটি করে পায়ের অবস্থা খারাপ। পায়ের পাতায় মালিশ করলে পেশিতে রক্তের সঞ্চালনের মাত্রা বাড়ে। রাতে শোয়ার আগে মালিশ করলে পেশির স্বাস্থ্য ভাল থাকে। পেশিতে টান পড়লেও গরম তেল মালিশ করলে চটজলদি উপকার পাওয়া যায়।

৫) পুজোয় রাত জেগে ঠাকুর দেখার পর শারীরিক ক্লান্তি আসা স্বাভাবিক। ক্লান্তি কাটাতে পায়ের তলায় মালিশ করে দেখুন। ঘুমোনোর আগে মালিশ করলে সারা দিনের ক্লান্তি দূর হয়। তাই অনিদ্রার সমস্যায় ভুগলে এই কৌশল ব্যবহার করে দেখেতেই পারেন।

Advertisement
আরও পড়ুন