ডায়মন্ড হারবারের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার! গুলি-ম্যাগাজ়িন নিয়ে বিমান ধরতে গিয়েছিলেন সাত মাস আগে

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল। পুলিশ সূত্রে খবর, গত বছরের ২১ সেপ্টেম্বর তিনি কলকাতা বিমানবন্দরে আটক হন।

Advertisement
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১২:৩১
গত বছরের সেপ্টেম্বরে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল আমিনুলকে

গত বছরের সেপ্টেম্বরে কলকাতা বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল আমিনুলকে ছবি: সংগৃহীত।

ব্যাগে ছিল ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন। ওই ভাবে মুম্বইগামী বিমান ধরতে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। গত সেপ্টেম্বর মাসের ওই মামলায় গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল। পুলিশ সূত্রে খবর, গত বছরের ২১ সেপ্টেম্বর তাঁকে কলকাতা বিমানবন্দরে আটক করা হয়। পুলিশের অভিযোগ অনুযায়ী, তৃণমূল কাউন্সিলরের ব্যাগে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন মিলেছিল। অস্ত্র আইনে মামলা রুজু হয় বিমানবন্দর থানায়।

অভিযোগ, ওই সময়ে আগ্নেয়াস্ত্রের সরঞ্জামের কোনও বৈধ নথি দেখাতে পারেননি কাউন্সিলর। নিয়মমাফিক তাঁকে আটক করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে তৃণমূল কাউন্সিলর দাবি করেন, তাঁর কাছে ওই গুলি-ম্যাগাজ়িনের লাইসেন্স রয়েছে। সেই সংক্রান্ত নথিপত্র পেশ করার জন্য সময় চান।

পুলিশ তাঁকে সাত দিন সময় দিয়েছিল। কিন্তু লাইসেন্স দাখিল করতে পারেননি আমিরুল।

সেই কারণে থানায় অভিযোগ দায়ের হয়। সাত মাস পর ওই মামলা আবার শুরু হয়েছে। মঙ্গলবার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার তাঁকে আদালতে হাজির করানো হতে পারে।

Advertisement
আরও পড়ুন