Mumtaz Fitness

৭৮ বছরেও টানটান চেহারা, ধরে রেখেছেন যৌবনের মতো সৌন্দর্য, কোন জাদুতে এত ফিট মুমতাজ়

কালো টি-শার্ট, কালো লেগিংসে ৭৮ বছরের নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন সকলে। চেহারায় মেদের লেশমাত্র নেই। এই বয়সেও তাঁর ফিটনেস চমকে দেওয়ার মতোই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৪
How actress Mumtaz keeps fit at 78

কী ধরনের ব্যায়াম করেন মুমতাজ়? ছবি: সংগৃহীত।

১১ বছর বয়স থেকে অভিনয় করেন। ষাটের দশকের শেষ দিক থেকে সত্তরের মাঝামাঝি সময়ে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী নায়িকাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন মুমতাজ়। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও এক সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজেকে সব কিছু থেকে সরিয়ে ফেলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চা করার একটি ছবি পোস্ট করেছেন মুমতাজ়। কালো টি-শার্ট, কালো লেগিংসে ৭৮ বছরের নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন সকলে। চেহারায় মেদের লেশমাত্র নেই। এই বয়সেও তাঁর ফিটনেস চমকে দেওয়ার মতোই।

Advertisement

মুমতাজ় জানিয়েছেন, নাচ ও নিয়ম মেনে শরীরচর্চাতেই তিনি এখনও ফিট। কোনও রোগব্যাধি কাবু করতে পারেনি। বয়সের ভারও চেপে বসেনি চেহারায়। তবে অভিনেত্রী এ-ও জানিয়েছেন, জোর করে ব্যায়াম নয়, শরীরে যতটা সয়, ঠিক ততটাই শরীরচর্চা করেন তিনি। আর তাতেই এখনও চেহারায় যৌবনের মতো সৌন্দর্য ধরে রাখতে পেরেছেন।

কী কী ব্যায়াম করেন মুমতাজ়?

সকাল-বিকেল হাঁটা তাঁর শরীরচর্চার অন্যতম অঙ্গ। রোজ ভোরে ও বিকেলে অন্তত ৪৫ মিনিট হাঁটেন। ধীরেসুস্থে নয়, দ্রুত গতিতে হাঁটাই পছন্দ মুমতাজ়ের।

প্রিয় ব্যায়াম সাঁতার। সপ্তাহে নিয়ম মেনে এই অভ্যাস বজায় রেখেছেন। এতেই তাঁর পেশি সক্রিয় থাকে। মুমতাজ় বলেছেন, বাতের ব্যথা-বেদনা থেকে তিনি এখনও অনেক দূরে।

ওজন তুলে ব্যায়ামও তাঁর ফিটনেস রুটিনে রয়েছে। হালকা ডাম্বেল বা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করেন। এই ধরনের ব্যায়াম হাড় মজবুত রাখে, পেশির শক্তি বৃদ্ধি করে।

বয়সের সঙ্গে সঙ্গে শরীর যাতে আড়ষ্ট না হয়ে যায়, সে জন্য নিয়ম মেনে স্ট্রেচিং করেন মুমতাজ়। নির্দিষ্ট নিয়মে শরীরের বিভিন্ন সন্ধি ও পেশি নাড়াচাড়া করলে শরীরের নমনীয়তা বাড়ে। পেশিতে রক্ত সঞ্চালন বেড়ে চোট লাগার আশঙ্কা কমে৷ মানসিক চাপ কমাতেও স্ট্রেচিংয়ের ভূমিকা আছে।

ত্বকের জন্য প্রাণায়ামও তাঁর পছন্দ। নিয়মিত 'অনুলোম-বিলোম' এবং 'কপালভাতি' করেন। এর ফলে ফুসফুসের ক্ষমতা বাড়ে এবং রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। ত্বকের জেল্লাও বাড়ে।

নাচের অভ্যাস তাঁর আজও আছে বলে জানিয়েছেন অভিনেত্রী। এখনও সময় পেলে নাচের বিভিন্ন মুদ্রা অভ্যাস করেন। এতে তাঁর শরীরচর্চাও হয়, মানসিক স্বাস্থ্যও ভাল থাকে।

Advertisement
আরও পড়ুন