Who Should Avoid Having Almonds

চারটে,ছ’টা না কি আটটা, রোজ ক’টা করে কাঠবাদাম খাবেন? কারা ভুলেও খাবেন না?

রোজ ক’টা করে কাঠবাদাম খাবেন, তা নির্ভর করে ব্যক্তির ওজন, উচ্চতা, কর্মদক্ষতা এবং সারা দিনে তিনি কতটা পরিশ্রম করছেন, তার উপর। উপকারের আশায় বেশি করে বাদাম খেয়ে ফেলা কিন্তু মোটেও যুক্তিযুক্ত নয়। তাতে বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩৬
কোন কোন শারীরিক সমস্যা থাকলে কাঠবাদাম খাবেন না?

কোন কোন শারীরিক সমস্যা থাকলে কাঠবাদাম খাবেন না? ছবি: সংগৃহীত।

কেউ খুদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে রোজ ৪ টি করে বাদাম খাওয়ান। বুড়ো বয়সে যাতে গাঁটের যন্ত্রণায় ভুগতে না হয়, তাই রোজ সকালে ৫-৬টা ভেজানো কাঠবাদাম খাচ্ছেন কেউ। কেউ আবার জিমে কিংবা মর্নিং ওয়াকে যাওয়ার আগে ৮-১০ টি ভেজানো কাঠবাদাম মুখে পুরে দেন। এতেই নাকি শরীর চাঙ্গা থাকবে। তবে সারা দিনে কি মুঠো মুঠো কাঠবাদাম খাওয়া পুষ্টিকর? পুষ্টিবিদেরা কিন্তু বলছেন, রোজ ক’টা করে বাদাম খাবেন, তা নির্ভর করে ব্যক্তির ওজন, উচ্চতা, কর্মদক্ষতা এবং সারা দিনে তিনি কতটা পরিশ্রম করছেন, তার উপর। উপকারের আশায় বেশি করে এই বাদাম খেয়ে ফেলা কিন্তু মোটেও যুক্তিযুক্ত নয়। তাতে বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।

Advertisement

বিভিন্ন ধরনের স্বাস্থ্যগুণে ভরপুর কাঠবাদাম। বিভিন্ন খনিজ, ভিটামিন, ফাইবার রয়েছে এই বাদামে। জেনে নিন, রোজের ডায়েটে এই বাদাম রাখা কেন উপকারী।

১) কাঠবাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। কাঠবাদাম খারাপ কোলেস্টেরল কমায়। কোলেস্টেরল কম থাকলে হার্টও ভাল থাকে।

২) কাঠবাদামে রয়েছে ভিটামিন ই। এই ভিটামিন ত্বককে ভিতর থেকে ঝলমলে রাখে। বলিরেখা দূর করতেও সাহায্য করে। ত্বক মসৃণ রাখতেও কাঠবাদাম উপকারী।

৩) কাঠবাদামে রয়েছে ফসফরাস, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু খনিজ উপাদান। হাড়ের ঘনত্ব ভাল রাখতে ক্যালশিয়ামের পাশাপাশি এই সমস্ত উপাদান প্রয়োজনীয়। অস্টিয়োপোরোসিসের ঝুঁকিও কমে কাঠবাদাম খাওয়ার অভ্যাসে।

৪) চনমনে থাকতে প্রোটিন শেক এবং নানা পানীয়ের উপর ভরসা রাখেন। তবে কৃত্রিম উপায়ে চনমনে থাকার চেয়ে চাঙ্গা থাকতে পারেন কাঠবাদাম খেয়ে। কাঠবাদামে রয়েছে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট। দিনের শুরুতে যদি রোজ ভেজানো কাঠবাদাম খেতে পারেন, চাঙ্গা থাকা সহজ হবে।

৫) বাদাম ভিটামিন ই-এর ভাল উৎস। সঠিক মাত্রার ভিটামিন ই মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে। স্মৃতিশক্তি ভাল রাখতে নিয়ম করে খেতে পারেন ভেজানো কাঠবাদাম।

সুস্থ শরীরে নিয়ম করে রোজ কাঠবাদাম খাওয়া যেতেই পারে, এমনটাই মত পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কিছু কিছু ক্ষেত্রে কাঠবাদাম খেলে শরীরের ক্ষতিও হতে পারে। পম্পিতা বলেন, ‘‘যাঁরা সারা বছর ধরে হজমের সমস্যায় ভোগেন, তাঁদের ডায়েটে রোজ কাঠবাদাম রাখা উচিত নয়। নইলে গ্যাস-অম্বল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেড়ে যেতে পারে। কিডনির কোনও সমস্যা রয়েছে, এমন রোগীর ডায়েটেও কাঠবাদাম একেবারেই রাখা যাবে না।’’

কাঠবাদাম খেলে ওজন ঝরবে কিনা সে প্রসঙ্গেও মতামত ব্যক্ত করেছেন পুষ্টিবিদ। তাঁর কথায়, ‘‘অনেকেই মনে করেন, রোজ ভেজানো কাঠবাদাম খেলে ওজন ঝরবে, এমন কোনও আশা মনে রেখে কাঠবাদাম না খাওয়াই ভাল। কাঠবাদামের সঙ্গে ওজন ঝরানোর কোনও সম্পর্ক নেই। তবে যাঁরা নিয়ম করে ডায়েটে কাঠবাদাম রাখছেন তাঁদের বলব, মুঠো মুঠো কাঠবাদাম খেয়ে ফেলবেন না যেন। আপনার শরীরের জন্য রোজ ঠিক ক’টা বাদাম খেলে উপকার পাবেন সেই হদিস কিন্তু একজন পুষ্টিবিদের থেকে নেওয়াই ভাল।’’

পম্পিতার মতে, কাঠবাদামের খোসা অনেকের হজম হয় না, সে ক্ষেত্রে সমস্যা হতে পারে। সারা রাত জলে ভিজিয়ে রাখা কাঠবাদাম পরের দিন সকালে খোসা ছাড়িয়ে খেয়ে দেখতে পারেন, হজম করতে সুবিধা হবে, শরীর বাদামের পর্যাপ্ত পুষ্টিগুণও পাবে।

Advertisement
আরও পড়ুন