sleeping disorder

খুদে বড্ড কম ঘুমোয়? মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য তার কত ক্ষণ ঘুম প্রয়োজন?

এক জন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি দিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। তবে শিশুদের ঘুমের চাহিদা একটু বেশি। পর্যাপ্ত ঘুম শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেখে নিন কোন বয়সি শিশুর কতটা ঘুমের প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:১৪
খুদে প্রয়োজনের তুলনায় কম ঘুমোচ্ছে না তো?

খুদে প্রয়োজনের তুলনায় কম ঘুমোচ্ছে না তো? ছবি: সংগৃহীত।

সন্তানকে রাতে ঘুম পাড়াতে রীতিমতো যুদ্ধ করতে হয়? বেশির ভাগ মা-বাবার একই অবস্থা। রাতে কিছুতেই ঘুমোতে চায় না শিশু। ঘুম পাড়াতে গেলেই কান্নাকাটি করে। রাতে বার বার জেগেও ওঠে। এতে সন্তানের স্বাস্থ্যের ক্ষতি তো হয়ই, বাবা-মায়ের হয়রানিও বাড়ে। শরীর ও মনের সার্বিক সুস্থতায় পর্যাপ্ত ঘুমের গুরুত্ব অপরিসীম। এক জন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি দিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। তবে শিশুদের ঘুমের চাহিদা একটু বেশি। পর্যাপ্ত ঘুম শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দেখে নিন কোন বয়সি শিশুর কতটা ঘুমের প্রয়োজন।

Advertisement

১. সদ্যোজাত শিশুদের প্রথম এক মাস দৈনিক ১৫-১৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে সাধারণত এই সময় শিশুরা এক টানা দু-চার ঘণ্টার বেশি ঘুমোয় না। আসলে এই সময় শিশুদের পাকস্থলী খুব একটা বেশি মাতৃদুগ্ধ ধরে রাখতে পারে না। তাই কিছু ক্ষণ পর পরই খিদে পেয়ে যায় খুদেদের।

২. ১ থেকে ৪ মাস বয়সি শিশুদের দৈনিক ১৪-১৫ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে এই সময় ধীরে ধীরে বাহ্যিক পরিবেশ ও দিন-রাতের আবর্তনের সঙ্গে শিশুর শরীর মানিয়ে নিতে শুরু করে। তাই ঘুম ক্রমশ নিয়মিত ও দীর্ঘ হয়।

৩. চার মাস থেকে এক বছর বয়সে মোটামুটি ভাবে শিশুদের ঘুমের আদল বড়দের মতোই হয়ে যায়। দৈনিক ১৩-১৪ ঘণ্টা ঘুমোলেও, দিনের বেলা দুই থেকে তিন ঘণ্টার বেশি স্থায়ী হয় না ঘুম।

৪. এক থেকে তিন বছর বয়সে মানসিক ও শারীরিক ভাবে দ্রুত বদল আসে শিশুদের মধ্যে। সাধারণত এই সময় শিশুরা দিনে এক বার এবং রাতে একটানা ৮-১০ ঘণ্টা ঘুমোয়।

৫. তিন বছরের পর থেকে ধীরে ধীরে দৈনিক ঘুমের পরিমাণ কমতে থাকে। সাধারণত স্কুল থেকে ফিরে বা খেলাধুলোর পর ক্লান্ত হয়ে দিনের বেলা কিছুটা ঘুমিয়ে নেয় শিশু। তার পর আবার রাতে ঘুমোতে যায়। ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের মোটামুটি ভাবে দৈনিক ১০-১১ ঘণ্টা ঘুমের প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন