Supplements for teeth health

দাঁত মজমুত করতে ক্যালশিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন? ভুল করছেন, দাবি চিকিৎসকের, বদলে কী খাবেন

বয়স ৩০ পেরোলে দাঁতের সমস্যা কোনও মতেই অবহেলা করা চলবে না। ব্যবস্থা নিতে হবে তৎক্ষণাৎ। দাঁতের ক্ষয় রুখতে এবং দাঁতের হাড় মজবুত করতে অনেকেই ক্যালশিয়াম সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেন। তবে ক্যালশিয়াম সাপ্লিমেন্ট খেলেই কি দাঁতের সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৫:৩২
দাঁতের হার কি ক্যালশিয়ামে মজবুত হবে?

দাঁতের হার কি ক্যালশিয়ামে মজবুত হবে? ছবি: সংগৃহীত।

দাঁত নিয়ে ভোগেননি এমন মানুষ খুব কমই আছেন। অনেকের ছোটবেলায় দাঁতের সমস্যা থাকে না। তার মানে এই নয় যে, পরিণত বয়সে সমস্যা হবে না। দাঁতের অধিকাংশ সমস্যাই স্থায়ী। এক বার সমস্যা দেখা দিলে তা থেকে দাঁত বাঁচানো কঠিন হয়। তাই বয়স ৩০ পেরোলে দাঁতের সমস্যা কোনও মতেই অবহেলা করা চলবে না। ব্যবস্থা নিতে হবে তৎক্ষণাৎ। দাঁতের ক্ষয় রুখতে এবং দাঁতের হাড় মজবুত করতে অনেকেই ক্যালশিয়াম সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেন। তবে ক্যালশিয়াম সাপ্লিমেন্ট খেলেই কি দাঁতের সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব?

Advertisement

দাঁতের হাড়ের জোর বৃদ্ধি করানোর সঙ্গে ক্যালশিয়ামের সরাসরি কোনও সম্পর্ক নেই, এমনটা মত চিকিৎসক অরুণ দেবের। চিকিৎসক বলেন, ‘‘শরীরের অন্যান্য অঙ্গের হাড়কে শক্তিপ্রদান করতে পারে ক্যালশিয়াম, হাড়গুলিতে খনিজের ঘনত্ব বজায় রাখতেও এর ভূমিকা রয়েছে, তবে দাঁতের হাড়কে মজবুত করে ক্যালশিয়াম, এমনটা কিন্তু কোনও গবেষণাতেই প্রমাণিত হয়নি।’’

এ বার প্রশ্ন হল শুধু ক্যালশিয়ামে তো হবে না, দাঁতের হাড়ের জোর বৃদ্ধি করতে তা হলে কি খেতে হবে?

বেশির ভাগ মানুষের শরীরেই এখন ভিটামিন ডি-এর ঘাটতি ধরা পড়ছে। দাঁতের স্বাস্থ্য ভাল রাখার নেপথ্যে এই ভিটামিনের গুরুদায়িত্ব রয়েছে। চিকিৎসক বলেন, ‘‘দাঁতের হাড়ের জোর বৃদ্ধি করতে ভিটামিন ডি-এর ঘাটতি মেটানো খুবই জরুরি। এ ক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট খেতে হতে হবে। মাড়ির রোগ প্রতিরোধ করতেও ভিটামিন ডি-এর বড় ভূমিকা আছে।’’

দাঁতের অসুখের ক্ষেত্রে প্রোবায়োটিকও ভীষণ দরকারি, এমনই মত চিকিৎসক অরুণ দেবের। এ ক্ষেত্রে রোজের ডায়েটে টক দই, কাঞ্জির মতো খাবার রাখা যেতে পারে। এ ছাড়া প্রয়োজনে প্রোবায়োটিক ক্যাপসুলও খাওয়া যেতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে।

Advertisement
আরও পড়ুন