Digestion Tips

মাছ খাওয়ার পর দুধ খেতে কেন বারণ করা হয়? খেলে ঠিক কী কী সমস্যা হতে পারে?

রাতে মাছ-ভাত খাওয়ার পর কাজের প্রয়োজনে অনেক সময় জেগে থাকতে হয়। আর জেগে থাকলে খিদে তো পাবেই। খিদে মেটাতে মাঝরাতে এক গ্লাস দুধই ভরসা! তবে মাছের পর কি দুধ খাওয়া যায় না?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:১৯
মাছ খাওয়ার পর দুধ খাওয়া কি স্বাস্থ্যকর?

মাছ খাওয়ার পর দুধ খাওয়া কি স্বাস্থ্যকর? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মাছ-ভাত খাওয়ার পর আবার দুধ! একসঙ্গে মাছ আর দুধের কথা উঠলেই বাড়ির বড়রা যেন তাঁদের চোখ বড় করে ফেলেন। মাছ আর দুধ খেলে কত রকম ক্ষতি হতে পারে, তা নিয়ে সব সময়ে সতর্ক করেন তাঁরা। অনেক সময়ই রাতে মাছ-ভাত খাওয়ার পর কাজের প্রয়োজনে অনেক সময় জেগে থাকতে হয়। আর জেগে থাকলে খিদে তো পাবেই। খিদে মেটাতে মাঝরাতে এক গ্লাস দুধই ভরসা! তবে মাছের পর কি দুধ খাওয়া যায় না?

Advertisement

কিন্তু কী হয় মাছ আর দুধ একসঙ্গে খেলে? এ প্রশ্ন শুনে আবার এ প্রজন্মের অনেকেই বলেন, ও সব সেকেলে ধারণা। আসলে কোনওই ক্ষতি হয় না দুধ আর মাছ একসঙ্গে খেলে। কারও যদি মাছ বা দুধ কোনও একটিতে অ্যালার্জি থাকে, তা হলেই আসলে সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি না থাকলে এমন কোনও ক্ষতি হওয়ার কারণ নেই।

তা হলে কেন একসঙ্গে খেতে বারণ করা হয় এই দু’টি খাবার?

এর কারণ একটিই। মাছ এবং দুধ, দু’টিই বেশ ভারী খাবার। খাদ্যের নানা রকম উপাদানে ভরপুর। ফলে হজম হতেও সময় লাগে যথেষ্ট। এমন ধরনের খাবার যদি একসঙ্গে খাওয়া হয়, তবে তা হজমের গতি আরও কমিয়ে দিতে পারে। মূলত সে কারণে মাছ আর দুধ একসঙ্গে না খেতে মানা করা হত।

মাছের পর দুধ যাঁরা খেতে চান, তাঁরা খেতেই পারেন। না খাওয়ার কিছু নেই। কারণ এতে যে সবার সমস্যা হবেই, এমন নয়। তবে যাঁদের হজমশক্তি দুর্বল, তাঁদের না খাওয়াই ভাল।

Advertisement
আরও পড়ুন