Natural Ozempic

ওজন কমবে, লিভারও ভাল থাকবে, ‘ওজ়েম্পিক’ বানাতে পারেন বাড়িতেই, রইল কিছু পদ্ধতি

ওষুধের প্রয়োজন নেই। প্রাকৃতিক ওজ়েম্পিকেই ওজন কমবে। সারবে ফ্যাটি লিভারের সমস্যাও। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও থাকবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৫:৪৯
Natural Alternatives to Weight Loss Drugs

সস্তায় বানিয়ে ফেলুন ওজ়েম্পিক, ওষুধ ছাড়াই কমবে ওজন। ছবি: ফ্রিপিক।

ওজন কমানোর নানা ওষুধ নিয়ে আলোচনা চলছেই। কেউ বলছেন ওজ়েম্পিকের কথা, কেউ আবার এগিয়ে রাখছেন মাউনজ়েরোকে।ওষুধ যা-ই হোক না কেন, তা যে সম্পূর্ণ নিরাপদ এমন কেউই বলতে পারছেন না। বরং ওজন কমানোর ওষুধের অধিক ডোজ়ে হার্টের রোগ হতে পারে, চিন্তাভাবনা গুলিয়ে যেতে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। তাই ওষুধ নয়, বরং পথ্যের দিকে নজর দেওয়া যেতে পারে। ওজন কমবে, লিভারের রোগ সারবে আবার সুগারও হবে না, এমন পথ্য কিন্তু বাড়িতেই তৈরি করা যায়। নেটমাধ্যমে এক বিশেষ পানীয় নিয়ে আলোচনা চলছে যার নাম দেওয়া হয়েছে ‘প্রাকৃতিক ওজ়েম্পিক’। এটি খেলে ওজন তো কমবেই, কাজও হবে ওজ়েম্পিক বা মাউনজ়েরোর মতোই।

Advertisement

ওজন কমানোর যে ওষুধগুলি এসেছে তাদের কাজ হল শরীরের ‘জিএলপি-১’ হরমোনকে উদ্দীপিত করে প্রাকৃতিক উপায়ে খিদে নিয়ন্ত্রণে রাখা ও বিপাকহার বৃদ্ধি করা। যাতে বারে বারে খিদে না পায় এবং যতটুকু খাচ্ছেন তা সঠিকভাবে পরিপাক হয়ে অতিরিক্ত ক্যালোরি ঝরে যায়। প্রাকৃতিক ওজ়েম্পিক সে ভাবেই কাজ করছে বলে দাবি। নানা রকম ফল, শাকপাতা ও বীজ দিয়ে তৈরি সে সব পানীয় একদিকে যেমন মেদ ঝরাবে, তেমনই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখবে, হজমে সহায়ক হবে আবার লিভারের রোগও সারাবে।

গ্রিন জুস

উপকরণ:

১টি গোটা শসা

একমুঠো পালং শাক

১টি আপেল (গ্রিন আপেল হলে ভাল)

অর্ধেকটা মুসাম্বি লেবু

গ্রিন জুস।

গ্রিন জুস। ছবি: ফ্রিপিক।

অর্ধেকটা পাতিলেবু

১ ইঞ্চি আদা

১ চামচ চিয়া বীজ

৩ কাপ জল

প্রণালী

সমস্ত উপকরণ মিক্সারে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। কোনওরকম চিনি বা গুড় অথবা মধু মেশাবেন না। পানীয়টি ছেঁকে নিয়ে উপরে পুদিনা পাতা ছড়িয়ে খেতে পারেন।

পিঙ্ক জুস

উপকরণ

এক গ্লাস ঈষদুষ্ণ জল

আধ চা-চামচ সৈন্ধব লবণ

অর্ধেক পাতিলেবুর রস

এক চা-চামচ মধু

পিঙ্ক জুস।

পিঙ্ক জুস। ছবি: ফ্রিপিক।

প্রণালী

এক গ্লাস জলে সৈন্ধব লবণ দিয়ে ভাল করে গুলতে হবে। নুন মিশে গেলে তাতে পাতিলেবুর রস ও মধু মেশালেই তৈরি হবে যাবে ওজন কমানোর ডিটক্স পানীয়। তবে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে মধু না মেশানোই ভাল। সৈন্ধব লবণ বা পিঙ্ক সল্টে সোডিয়ামের মাত্রা কম থাকে। এই নুন খেলে শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য ঠিক থাকে, অতিরিক্ত ক্যালোরি ঝরে এবং শরীরে জলের ঘাটতি হয় না।

Advertisement
আরও পড়ুন