Monsoon Tips

জল দিয়ে ধুয়েই শাকসব্জি খাচ্ছেন? জলে হেঁশেলের একটি উপকরণ মিশিয়ে দিলেই কীটনাশক ধুয়েমুছে সাফ হবে

বাজার থেকে কেনা শাকসব্জি বাড়ি এনে অনেকেই ভাবেন, ভাল করে ধুয়ে নিলেই বুঝি সব সমস্যার সমাধান সম্ভব। কিন্তু জল দিয়ে ধুয়ে নিলে কিংবা অনেক ক্ষণ জলে ভিজিয়ে রাখলেই ফল, সব্জি থেকে কীটনাশক দূর হয় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১২:৩২
কী ভাবে শাকসব্জি থেকে রাসায়নিক দূর করবেন?

কী ভাবে শাকসব্জি থেকে রাসায়নিক দূর করবেন? ছবি: সংগৃহীত।

সুস্থ শরীরের জন্য টাটকা ফল, শাকসব্জির কোনও বিকল্প নেই। ভিটামিন, প্রোটিন, বিভিন্ন খনিজে সমৃদ্ধ হলেও ফল বা সব্জিতে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশকও থাকে। এই কীটনাশক খাবারের মাধ্যমে শরীরে পৌঁছলে, তা রক্তের সঙ্গে মিশে নানা রকম রোগের জন্ম দেয়। স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বিঘ্নিত করে। শুধু তা-ই নয়, দীর্ঘ দিন ধরে এই বিষ শরীরে মিশতে থাকলে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও এড়িয়ে চলা যায় না। খাবারে দেওয়া এই কীটনাশক প্রজননে, এমনকি ভ্রূণের বিকাশেও সমস্যা তৈরি করতে পারে।

Advertisement

বাজার থেকে কেনা শাকসব্জি বাড়ি এনে অনেকেই ভাবেন, ভাল করে ধুয়ে নিলেই বুঝি সব সমস্যার সমাধান সম্ভব। কিন্তু জল দিয়ে ধুয়ে নিলে কিংবা অনেক ক্ষণ জলে ভিজিয়ে রাখলেই ফল, সব্জি থেকে কীটনাশক দূর হয় না। এখন অনলাইনে প্যাকেটজাত রকমারি ফল পাওয়া যায়। যেমন ব্লুবেরি, আঙুর। সেগুলি অনেকেই না ধুয়েই খেয়ে ফেলেন। সতর্ক না হলে কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি করছেন।

কী ভাবে ধুলে স্বাস্থ্য ঝুঁকি কমবে?

একটি পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তাতে বেকিং সোডা ভাল করে মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। রান্নার আগে সেই মিশ্রণে মিনিট পনেরো ফল বা শাকসব্জি ডুবিয়ে রাখুন। তার পর সেই জল ফেলে পরিষ্কার জলে আবার ধুয়ে নিলেই স্বাস্থ্য-ঝুঁকি খানিকটা কমবে।

Advertisement
আরও পড়ুন