Raju Srivastava

Raju Srivastava: মস্তিষ্ক কাজ করছে না রাজু শ্রীবাস্তবের, জানালেন কাছের বন্ধু

রাজু শ্রীবাস্তবের কেবল শ্বাস-প্রশ্বাস চলছে, শরীরের বাকি কোনও অঙ্গই প্রায় কাজ করছে না, জানালেন বন্ধু সুনীল পাল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৯:৪৬
রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের অবনতি

রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের অবনতি ছবি: সংগৃহীত।

ভাল নেই রাজু শ্রীবাস্তব। জানালেন রাজুর বন্ধু ও কৌতুকশিল্পী সুনীল পাল। বৃহস্পতিবার হাসপাতালে প্রিয় বন্ধুকে দেখতে গিয়েছিলেন সুনীল। সেখান থেকেই বেরিয়ে সুনীল সংবাদমাধ্যমকে জানান, রাজুর ভাইপোর সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি সুনীলকে জানিয়েছেন, রাজুর মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। সুনীল এ-ও জানান যে রাজুর কেবল শ্বাস-প্রশ্বাস চলছে, শরীরের বাকি কোনও অঙ্গই প্রায় কাজ করছে না।

Advertisement

১০ অগস্ট শরীরচর্চা করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লি এমসে। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিল্পী।

Advertisement
আরও পড়ুন